বিনোদন

কোল্ডপ্লের সেই কনসার্টের জন্য ব্যক্তিগত ও পেশাগত জীবন শেষ!

  • 7:28 pm - September 08, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

বিখ্যাত কোল্ডপ্লে কনসার্টে অ্যাস্ট্রোনোমার কোম্পানির প্রাক্তন মানবসম্পদ প্রধান ক্রিস্টিন কেবট এবং সিইও অ্যান্ডি বাইরনের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। তাদের দেখে কোল্ডপ্লের সংগীতশিল্পী ক্রিস মার্টিন মঞ্চ থেকে মজার মন্তব্য করে বলেন, ‘তারা হয়তো প্রেমে পড়েছে নয়তো খুব লাজুক।’

মঞ্চ থেকে এমন মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং উভয়কেই পেশাগতভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে তারা উভয়েই পদত্যাগ করতে বাধ্য হন। ট্রল এবং কৌতুক অনুষ্ঠানের বিষয়ও হয়ে ওঠে তারা।

ঘটনার মাত্র দুই মাসের মধ্যে, নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ আদালতে ক্রিস্টিন কেবট তার স্বামী অ্যান্ড্রু কেবটের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। এ খবরও সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অ্যান্ড্রু কেবটের প্রাক্তন স্ত্রী জুলিয়া কেবট জানান, ঘটনার পর তিনি বিষয়টি নিয়ে অ্যান্ড্রুকে ফোনে বার্তা পাঠান। অ্যান্ড্রু জানান, ক্রিস্টিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যদিও তারা একই বাড়িতে থাকেন, তবে তা কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক নয়। নিউ হাম্পশায়ারের উপকূলে তাদের ২২ কোটি ডলারের বাড়ি রয়েছে, যেখানে ১৬ মিলিয়ন ডলারের ঋণ রয়েছে। তারা কেবল সেই ঋণ শোধ করছেন।

একটি কনসার্টের দৃশ্য ব্যক্তিগত ও পেশাগত জীবনকে উল্টে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার অনেকেই মনে করছেন, জীবন ও সম্পর্ক নিয়ে আরও সচেতন, যত্নশীল ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au