বিনোদন

নতুন চমক নিয়ে ফিরছেন জাস্টিন বিবার

  • 4:46 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার

নতুন চমক নিয়ে ফিরেছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। গেল জুলাইয়ে প্রকাশিত ‘সোয়াগ’ অ্যালবামের সিক্যুয়েল হিসেবে এবার এলো ‘সোয়াগ ২’। দ্য গার্ডিয়ান বলেছে, ‘সোয়াগ ২’ অ্যালবামে যুক্ত হয়েছে একসঙ্গে ২৩টি নতুন গান।

এর আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ১১ জুলাই ‘সোয়াগ’ প্রকাশ করেন বিবার। এর ধারাবাহিকতায় গত সপ্তাহের শেষে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্ট হলিউড ও বিলবোর্ডে ব্যানার ঝুলতে দেখা যায় ‘সোয়াগ ২’, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

এরপর ইনস্টাগ্রামে আনুষ্ঠানিক নতুন অ্যালবামের ঘোষণা দেন বিবার। এক মাস ধরে সামাজিকমাধ্যমে ‘সোয়াগ ২’–সংক্রান্ত ছবি শেয়ার করছিলেন তিনি।

দুই অ্যালবামের নামকরণ নিয়েও ভক্তদের মধ্যে চলছে আলোচনা। ধারণা করা হচ্ছে, এর অনুপ্রেরণা এসেছে ২০১২ সালে প্রকাশিত বিবারের হিট গান ‘বয়ফ্রেন্ড’ থেকে।

‘সোয়াগ ২’-এর প্রযোজনা ও সুর তৈরিতে যুক্ত হয়েছেন একাধিক নামকরা মিউজিক প্রডিউসার ও লেখক, যারা আরএনবি ঘরানায় নতুনত্ব আনতে পরিচিত।

টানা চার বছর পর নতুন দুটি অ্যালবাম প্রকাশে উচ্ছ্বসিত ভক্ত ও সহশিল্পীরা। অনেকে শুভকামনা জানিয়ে বলছেন, ব্যক্তিগত সংকট কাটিয়ে গানে ফেরাটা প্রশংসনীয়।

সাম্প্রতিক বছরগুলোতে অসুস্থতা, কনসার্ট স্থগিত আর দাম্পত্য জীবনে টানাপোড়েন নিয়ে খবরের শিরোনামে ছিলেন বিবার।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au