বিনোদন

গৌরী ম্যাম আমার কাছে দ্বিতীয় মা: অনন্যা পান্ডে

  • 6:35 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর-২০২৩ সাল যেন নতুন রূপে গড়ে তুলেছিল অনন্যা পান্ডেকে। সে সময় বলিউডের এই উদীয়মান নায়িকা শুধু নিজের প্রথম বাড়ির মালিকই হলেন না; বরং গড়লেন এক আবেগঘন স্বপ্নের ঠিকানা। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নেপথ্যে ছিলেন বলিউডের শীর্ষ ইন্টেরিয়র ডিজাইনার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। ঘরের প্রতিটি কোনায় গৌরীর ছোঁয়া এতটাই বিশেষ হয়েছিল যে, অনন্যা ভালোবেসে তাকে ডাকলেন নিজের ‘দ্বিতীয় মা’।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে অনন্যা বলেন, ‘সত্যি বলতে, আমার জন্য এটি ছিল একেবারে আবেগপ্রবণ সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘আমি গৌরী ম্যামের আশপাশেই বড় হয়েছি। তিনি আমার কাছে প্রায় দ্বিতীয় মা। তিনি আমার পছন্দ-অপছন্দ এতটাই গভীরভাবে বুঝতেন, যেন নিজের মেয়ে সুহানার জন্যই এই বাড়ি সাজাচ্ছেন।’

এই সম্পর্কের গভীরতা শুধু পেশাদারিত্বের নয়, ব্যক্তিগতও। গৌরী খান অনন্যার স্বপ্নকে নিজের মতো করে সাজিয়েছেন, কিন্তু কখনো নিজের মত চাপিয়ে দেননি। বরং প্রতিটি সিদ্ধান্তে অনন্যার মতামতকে গুরুত্ব দিয়েছেন। অনন্যা বলেন, ‘গৌরী ম্যাম আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখেছেন। তিনি জানতেন, এটি আমার প্রথম বাড়ি। তাই তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে।’

অনন্যা আরও যোগ করেন, ‘ইন্টেরিয়র ডিজাইন অনেকের কাছে একটা প্রজেক্ট হতে পারে, কিন্তু আমার কাছে এটি ছিল আমার প্রতিদিনের জীবনের অংশ। তাই আমার ব্যক্তিত্ব বোঝা, আমার স্বপ্নকে অনুভব করা। আর এই জিনিসগুলো গৌরী ম্যাম অসাধারণভাবে করেছেন।’

এ বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামেও একটি লেখা পোস্ট করেছিলেন এই সুন্দরী। সেখানে অনন্যা লিখেছিলেন, ‘আমার প্রথম বাড়ি, আমার স্বপ্নের বাড়ি। ধন্যবাদ গৌরী খান আপনি ছাড়া কেউ এতটা গভীরভাবে বুঝতে পারত না আমি কী চাই। আপনি এটাকে আমার জন্য এতটা বিশেষ করে তুলেছেন। আপনিই সেরা, আপনাকে ভালোবাসি।’ এই পোস্টে শুধু কৃতজ্ঞতা নয়, ছিল এক গভীর সম্পর্কের ছায়া।

এদিকে, অনন্যাকে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে আসন্ন ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ সিনেমায়। সমীর বিদ্বান পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au