লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত
পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…
মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবার প্রকাশ্যে জানালেন, তাকে যেন আর ‘লেডি সুপারস্টার’ নামে সম্বোধন না করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, তার হৃদয়ের কাছে সবচেয়ে প্রিয় নাম হলো ‘নয়নতারা’।
নয়নতারা লেখেন, “আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটাই আমার হৃদয়ের কাছের। বিশেষণ যেমন ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে, ঠিক তেমনি কখনও কখনও তা আমাকে আমার কাজ এবং প্রকৃত পরিচয় থেকে দূরে ঠেলে দিতে পারে।”
তিনি আরও যোগ করেন, “ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত। তবে আমি আমার নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব। আমি প্রতিশ্রুতিবদ্ধ।।”
এই মুহূর্তে নয়নতারাকে দেখা যাবে ‘টেস্ট’ ছবিতে। এটি একটি ওটিটি প্রজেক্ট, তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au