লিড নিউজ

অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

  • 8:03 am - September 10, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
নেপালে চলমান সহিংসতা ও অস্থিরতা নিয়ন্ত্রণে অবশেষে সরাসরি নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- নেপালে চলমান সহিংসতা ও অস্থিরতা নিয়ন্ত্রণে অবশেষে সরাসরি নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে গেলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সেনারা রাজধানী কাঠমাণ্ডুসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।

নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে। সেনাবাহিনী সতর্ক করে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তারা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সম্পূর্ণভাবে মোতায়েন হবে। পাশাপাশি মোতায়েন শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকার আহ্বান জানিয়ে দেশজুড়ে সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যক্রম রোধে সহযোগিতা কামনা করেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, “বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।”

কিন্তু তার আহ্বানের পরও রাজধানী কাঠমাণ্ডুতে ভয়াবহ সহিংসতা দেখা দেয়। কোঠেশ্বর এলাকায় বিক্ষোভকারীরা মঙ্গলবার বিকেলে পুলিশ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। পরে আত্মসমর্পণ করা তিন পুলিশ কর্মকর্তাকে রাস্তায় টেনে এনে পিটিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা একে “অভূতপূর্ব বর্বরতা” বলে বর্ণনা করেছেন।

নেপাল পুলিশ সদর দপ্তর নাক্সাল এক বিবৃতিতে ঘটনাটিকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে জানায়, রাজধানীর দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঠমাণ্ডু ভ্যালি পুলিশ অফিসের ডিআইজি ওম রানা গণমাধ্যমকে জানান, নিহত তিনজনই কোঠেশ্বর থানার সদস্য। এছাড়া মহারাজগঞ্জ পুলিশ সার্কেল এবং কালিমাটি এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যদিও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

রাজধানীজুড়ে সহিংসতা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সরকারি দপ্তর, রাজনৈতিক নেতাদের বাড়ি এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যালয়ও বিক্ষোভকারীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। একের পর এক অগ্নিসংযোগ ও সহিংসতায় আইন-শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যুক্ত এই রক্তক্ষয়ী সহিংসতা নেপালকে এক অনিশ্চিত ও বিপজ্জনক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au