বিনোদন

১৫ বছর বয়সে ইতিহাস গড়া কে এই ওয়েন কুপার?

  • 3:52 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের পিকক থিয়েটারে জমকালো আয়োজনে ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। এবার টেলিভিশন অভিনয়শিল্পীদের মর্যাদাকর এই আয়োজনে মাত্র ১৫ বছর বয়সে এমি জয় করে তাক লাগিয়ে দিয়েছেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অভিনয়ের জন্য সবচেয়ে কনিষ্ঠ অভিনেতা হিসেবে এ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।

ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্মগ্রহণ করা এই অভিনেতার বয়স যখন মাত্র ১৪, তখনই ব্রিটিশ ড্রামা সিরিজটির চারটি পর্বের দৃশ্যধারণ করা হয়েছিল।

এমির মঞ্চে দাঁড়িয়ে ওয়েন কুপার বলেন, ‘এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার পরিবার, বাড়ির মানুষদের জন্যও অনেক বড় অর্থ বহন করে। তাই, হ্যাঁ, এটি আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়।’

এই কিশোর অভিনেতা জানান, যখন তিনি নাটক শেখা শুরু করেছিলেন, তখন তিনি কল্পনাও করেননি যে যুক্তরাষ্ট্রে অভিনয় করবেন। তিনি বলেন, ‘এখানে আসা তো দূরের কথা! আমি তিন বছর আগে কিছুই ছিলাম না, এখন এখানে এসেছি।’

অ্যাডোলেসেন্স সিরিজটির গল্পে দেখা যায়, এক কিশোরীকে ছুরিকাঘাতের পর তার স্কুলের ১৩ বছর বয়সী এক ছেলেকে গ্রেফতার করা হয়। চলচ্চিত্র সমালোচকরা কাছে সিরিজটির প্রশংসা করছে, কারণ এতে দেখানো হয় সামাজিক মাধ্যম কীভাবে কিশোর ছেলেদের মাঝে নারী বিদ্বেষের সৃষ্টি করে।

অ্যাডোলেসেন্স’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা স্টিফেন গ্রাহাম।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au