বিনোদন

শৈশবে ফুল বিক্রি করে এখন কোটি টাকার মালিক ধানুশ!

  • 4:10 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

মেলবোর্ন,১৬ সেপ্টেম্বর- প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী অভিনেতা ধানুশের ‘ইডলি কড়াই’ সিনেমা। সম্প্রতি সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ছোটবেলার করুণ গল্পের কথা শোনালেন অভিনেতা। জানালেন, ছোটবেলায় ফুল বিক্রি করে খাবার টাকা জোগাড় করতে হতো ধানুশকে।ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে চাইতেন ধানুশ।কিন্তু প্রতিদিন ইডলি কেনার সক্ষমতা তার পরিবারের ছিল না। 

ধানুশ বলেন, ‘ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে ইচ্ছা করত। কিন্তু কেনার পয়সা ছিল না। সেই টাকা জোগাড় করতে ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম।

তার পরে ২ ঘণ্টা ধরে আমি, বোন আর অন্য ভাই-বোনরা মিলে পাড়ার সবার বাড়ি থেকে ফুল জোগাড় করে বিক্রি করতাম। যে যত পরিমাণ ফুল জোগাড় করতে পারত, সেই অনুযায়ী লাভের ভাগ পেত।’সেই সময় ইডলি খেয়ে যে আনন্দ পেতেন, তা এখন আর পান না, বলে জানান এই অভিনেতা। সেই পুরনো স্মৃতির কথা ভেবেই ধানুশ নিজের ছবির নাম রাখলেন ‘ইডলি কড়াই’।

শৈশবে অর্থাভাব থাকলেও এখন এই অভিনেতা কোটি টাকার মালিক। এখন চাইলেই ইডলি কিনে খেতে পারেন কিন্তু সেই স্বাদ আর পান না।অভিনেতা বললেন, ‘ওই টাকায় চার থেকে পাঁচটা ইডলি পেতাম। নিজের পরিশ্রমের টাকায় কেনা খাবারের ওই স্বাদের কোনো তুলনা হয় না। এখন রেস্তোরাঁর খাবারে সেই তৃপ্তি পাই না।

যদিও পরিচালক কস্তুরী রাজার ছেলে ধানুশের ছোটবেলা কেটেছে অর্থাভাবে, এই কথা মানতে নারাজ নেটাগরিকেরা। সমাজমাধ্যমে অভিনেতার এই ভিডিও পোস্ট হতে দেখে একজন লেখেন, ‘ধানুশ ছোটবেলায় গরিব ছিলেন, মানে কস্তুরী রাজা পরিবার বা ছেলেকে টাকা দিতেন না, তাই তো?’ আবার একজন লেখেন, ‘ধানুশ একজন পরিচালকের ছেলে। ওদের টাকা ছিল না? পুরো মিথ্যা কথা।’

উল্লেখ্য, ধানুশের চিত্রনাট্য ও পরিচালনায় ‘ইডলি কড়াই’ সিনেমাতে অভিনয় করেছেন ধানুশ নিজেই, প্রযোজনাও করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন নিত্যা মেনন, অরুণ বিজয়, শালিনী পান্ডে, সত্যরাজ, আর. পার্থিবান, পি. সামুথিরকানি এবং রাজকিরণ প্রমুখ। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au