বিনোদন

মাত্র ২৫ শতাংশ লিভারের সাহায্যে বেঁচে আছেন অমিতাভ

  • 7:52 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- বয়সকে কখনো পাত্তাই দেননি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। ৮২ বছরেও অসাধারণ অভিনয় দক্ষতায় দর্শকদের কাবু করে যাচ্ছেন তিনি। পর্দায় তার উপস্থিতি সবসময়ই বড় চমক। এখনো কঠোর পরিশ্রম করেন প্রতিদিন।

তবে দীর্ঘদিন ধরেই অনেক রোগের সঙ্গে লড়াই করছেন অমিতাভ। যা কখনো প্রকাশ্যে আনেননি অভিনেতা। চার দশক আগে তিনি মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচেছিলেন। এরপর থেকেই এক যন্ত্রনা আজও বয়ে বেড়াচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিংয়ের সময়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন অমিতাভ। সেই সময়ে তাঁর পেটে গুরুতর চোট লাগে। এমনকী একটা সময়ে চিকিৎসকেরা তাঁকে ‘মৃত’ বলেও ঘোষণা করেছিলেন। তবে জানেন কি ৪৩ বছর আগে কারো একটি ভুলের শাস্তি ভোগ করতে হচ্ছে অমিতাভকে?

রিপোর্ট অনুসারে, ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সময় ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হন অমিতাভ।

তাতেই নষ্ট হয়ে লিভারের একটা বড় অংশ। সুস্থ থাকতে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছেন তিনি। মাছ-মাংসও খান না। ডাল, সবজি, রুটি খান। বেশিরভাগ দিন দই-ভাত খান।এ ছাড়াও আমলা, তুলসীর রস খান। মদ্যপান, ধূমপান সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন।

১৯৮২ সালে এই ছবির শুটিংয়ের সময় যে অঘটন ঘটে, তার জন্য সেই সময় তাকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন। অমিতাভ জানিয়েছেন, এই ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস। সেখান থেকেই তার শরীরে সংক্রমিত হয় এই রোগ। ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়েছে তার লিভার। ২০০০ সালের আগে পর্যন্ত এই ভয়ানক বিষয়টি জানতে পারেননি তিনি। সেই সময় আবার যক্ষায় আক্রান্ত হন তিনি। দিনে ৮-১০টা করে ওষুধ খেয়ে সঞ্চালনার কাজ চালিয়ে গিয়েছেন। ফলে গত কয়েক বছরে অনেকটাই অকেজো হয়ে এসেছে তার লিভার।

অমিতাভ আরো বলেন, ‘১৯৮২ সালের ঘটনা। পরবর্তীকালে নিয়মিত চেকআপের সময়ে জানা যায় আমার লিভারের ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন আমি আমার ২৫ শতাংশ লিভারের সাহায্যে বেঁচে আছি।’ এই ঘটনার পর থেকেই লাইফস্টাইল বদলেছেন অমিতাভ। কাজের পাশাপাশি ফিটনেসের প্রতিও দিয়েছেন অতিরিক্ত নজর। তাই ৮২ বছর বয়সেও দিব্যি সুস্থ রয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au