বিনোদন

প্রাণ হারালেন ‘ইয়া আলী’র গায়ক জুবিন গার্গ

  • 7:27 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গ মারা গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে ভয়াবহ এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা আর বাঁচাতে পারেননি। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

নর্থ-ইস্ট উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন আসামের এই গায়ক। আজকের অনুষ্ঠানে তাঁর মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু হঠাৎ এই মৃত্যুসংবাদ গোটা ভারতকে শোকস্তব্ধ করে দিয়েছে।

জুবিন গার্গ শুধু গায়কই নন, তিনি ছিলেন সুরকার, অভিনেতা ও উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক মুখপাত্র। দেশজুড়ে তাঁর ভক্ত ও সহশিল্পীরা শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে শ্রদ্ধা ও সমবেদনায়।

১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন ছিলেন একাধারে গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে যুব মহোৎসবে পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক জয়ের পর তাঁর জীবনের মোড় ঘুরে যায়। একই বছরে অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তির মাধ্যমে পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন তিনি।

জুবিনের উল্লেখযোগ্য হিন্দি গান ও চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইয়া আলী (গ্যাংস্টার, ২০০৬), সপনে সারে, হোলি রে, ডলি সাজা কে রাখা, ফিজা, কান্তে ইত্যাদি। ২০০৩ সালে তিনি বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন এবং গান ও সুরকার হিসেবে মন, শুধু তুমি, প্রেমী, চিরদিনি তুমি যে আমার, মন মানে না, রোমিও, জাই জোলিয়া রে ও পাগলী তোরে রাখবো আদরে চলচ্চিত্রে কাজ করেন।

জুবিন গার্গের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হলো ইয়া আলী গান, যার জন্য তিনি GIFA অ্যাওয়ার্ড পান। তাঁর সঙ্গীত জীবনের অবদান অসম সংস্কৃতির জন্য অমর হয়ে থাকবে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শোক প্রকাশ করে টুইট করেন, “আজ অসমের একজন প্রিয় সন্তানকে হারাল। জুবিনের কণ্ঠ মানুষের মনকে ছুঁয়ে যেত এবং তার সঙ্গীত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে অমর হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে মনে রাখবে।”

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au