বিনোদন

দীপিকাকে বড়পর্দায় দেখার প্রত্যাশায় ভাটা পড়ল!

  • 7:29 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- সময়টা একেবারেই অনুকূলে যাচ্ছে না দীপিকা পাডুকোনের। এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে কাজ না করার পর এবার বাদ পড়লেন নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি’র সিক্যুয়াল থেকেও।

দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কাল্কি ২৮৯৮’। ছবিটির সিক্যুয়ালে তাকে দেখা যাবে কিনা, এ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন তাকে আবার বড়পর্দায় দেখার জন্য। তবে সেই প্রত্যাশায় ভাটা পড়ল।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এক আনুষ্ঠানিক ফেসবুক পোস্টে জানিয়েছে, “দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছি যে ‘কাল্কি ২৮৯৮’ ছবির সিক্যুয়ালে থাকছেন না দীপিকা পাডুকোন। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে তা সম্ভব হয়ে উঠছে না। এই ছবির সিক্যুয়ালে অভিনয়ের জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা।”

এই ঘোষণার পর হতাশ হয়েছেন নায়িকার ভক্তরা। ধারণা করা হচ্ছে, শুটিংয়ের সময় দিতে না পারাটাই এর মূল কারণ।

গত বছর ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন দীপিকা। সম্প্রতি মেয়ের জন্মদিন উপলক্ষে ঘরে বানানো কেক কেটে উদ্‌যাপন করেছেন তিনি। জীবনের এই সময়টা পরিবারের সঙ্গে উপভোগ করার চেষ্টা করছেন অভিনেত্রী।

এর আগে এ কারণেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতেও কাজ করতে পারেননি দীপিকা। তবে সেই সময়েই আলোচনায় আসে তার নতুন ছবি—অ্যাটলির পরিচালনায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের খবর।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au