সর্বশেষ

জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু মঙ্গলবার

  • 9:42 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
মঙ্গলবার আমেরিকার নিউইয়র্কে বসছে ৮০তম জাতিসংঘের সাধারণ অধিবেশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- মঙ্গলবার আমেরিকার নিউইয়র্কে বসছে ৮০তম জাতিসংঘের সাধারণ অধিবেশন। এবারের অধিবেশনের প্রতিপাদ্য, ‘একসাথে ভবিষ্যৎ গড়ে তোলা’। অধিবেশনে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা। এ ছাড়া অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে একটি উচ্চ-পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

এবারের অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সহিংসতা। এ ছাড়া এজেন্ডায় থাকছে সংঘাত নিরসন ও বৈশ্বিক টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়।

তবে ৮০তম সাধারণ অধিবেশনের মূল আকর্ষণ ফিলিস্তিনের স্বীকৃতি ইস্যু। ইসরায়েলি আগ্রাসনের জবাবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিতে যাচ্ছে ফ্রান্সসহ আরও বেশ কয়েকটি দেশ।

আন্তর্জাতিক রীতিনীতি ও নানামুখী চাপ উপেক্ষা করেই প্রায় ২ বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ অধিবেশনে গাজায় ইসরায়েলের গণহত্যা প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। সেইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন তিনি। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ভার্চুয়ালি যুক্ত হবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

অধিবেশনে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে একটি উচ্চ-পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

চার বছরে গড়ানো ইউক্রেন-রাশিয়া সংঘাতও থাকছে আলোচনায়।

এদিকে, ৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সবশেষ ১৯৬৭ সালে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।

কয়েক বছর ধরেই জাতিসংঘ অধিবেশনে আলোচনা হয় জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে। এবারও এ বিষয়ে নিজেদের দাবি তুলে ধরবেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au