বিনোদন

প্লিজ আমাকে একলা ছেড়ে দিন: আমির খানের প্রেমিকা

  • 2:17 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- বলিউডের মি. পার্ফেক্টনিস্ট আমির খানের জীবনে ফের বাজল প্রেমের সানাই। রিনা ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর এবার বেঙ্গালুরুর গৌরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের বাড়িতে লিভ-ইনে রয়েছেন এই প্রেমিকযুগল। কিন্তু সুখের দিনগুলোয় হঠাৎই নেমে এলো ঝড়। সেই বাড়ি থেকেই বেরিয়েই বড় বিপাকে পড়লেন গৌরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সকালে হাটতে বেরিয়ে ছিলেন গৌরী। আচমকা তাকে পিছু করে ছবি শিকারিরা। আর তখনই রীতিমতো রেগে যান গৌরী। সোজা তাদের বলেন, ‘প্লিজ আমাকে একা ছেড়ে দিন। আমার এসব একেবারেই ভালে লাগে না। প্লিজ বিরক্ত করবেন না’।

আমিরের জীবনে যে কিরণ রাওয়ের পর নতুন প্রেম এসেছে তা আর নতুন খবর নয়। বেঙ্গালুরুর গৌরীই যে আমিরের তৃতীয় স্ত্রী হওয়ার তালিকায় নাম লিখিয়েছে, সেও সবার জানা। তবে এবার নতুন খবর হলো, হুট করেই আমির ছেড়ে দিলেন তার পুরোনো পালি হিলের বাড়ি।

জানা যায়, পুরোনো বাড়ি ছেড়ে মুম্বাইয়েই ৯ কোটির বাংলো কিনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর একেবারে প্রথম থেকেই মুম্বাইয়ের পালি হিলের বাংলোতে থাকতেন আমির। এমনকী, আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণও এই বাড়িতে প্রথম এসে উঠেছিলেন। পালি হিলের এই বাড়িটি আমিরের খুবই পছন্দের। তাই জীবনে নানা ওঠাপড়া চললেও, এই বাড়িটি ছাড়েননি আমির।

বর্তমানে পুরোনো বাড়িকে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন আমির। আর সেই কারণেই নতুন অ্যাপার্টমেন্টে নতুনভাবে সংসার পাতা। তবে গুঞ্জন রয়েছে, আমির নাকি খুব শিগগিরই গৌরীকে বিয়ে করবেন। আর গৌরীকে নতুন অ্যাপার্টমেন্টেই নিয়ে যেতে চান। শুধু তাই নয়, তৃতীয় বিয়ের আসর নাকি পালি হিলসের বাড়িতেই বসাতে চান। সেই কারণেই নতুন করে সাজানোর প্ল্যান আমিরের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথমেই গৌরীর সঙ্গে বিয়ের বন্ধনে জড়াবেন আমির।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au