বিনোদন

সত্যি হলো জুবিনের সেই ভবিষ্যদ্বাণী

  • 3:06 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত কাশ্মীর টু কন্যাকুমারী। প্রিয় শিল্পীর মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা। গায়কের মৃত্যু ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন, তৈরি হয়েছে ধোঁয়াশা।

জুবিনের মৃত্যুতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে আসাম সরকার।এই শোক ছুঁয়ে গেছে সব শ্রেণি-ধর্ম-পেশার মানুষকে।

এদিকে মৃত্যুর আগে লেখক-উপন্যাসিক রীতা চৌধুরীর সঙ্গে শেষ পডকাস্ট করেছিলেন জুবিন, গায়কের মৃত্যুর পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই পডকাস্টে নিজের মৃত্যুতে আসামের মানুষের প্রতিক্রিয়া কেমন হবে, তা আগেই বলেছিলেন তিনি। ভবিষ্যদ্বাণী করে জুবিন বলেছিলেন, ‘আমি যদি আসামে মারা যাই, আসাম সাত দিন থমকে যাবে।’ শেষযাত্রায় আসাম থেকে সে ভালোবাসাই যেন পেয়েছিলেন জুবিন। তার মৃত্যুতে যেন সত্যিই সব কিছু থেমে গিয়েছিল।

মুম্বাইয়ের বিলাসবহুল জীবন টানত না জুবিনকে। তার হৃদয়জুড়ে ছিল আসাম।এখানেই জীবনের শান্তি খুঁজে পেয়েছিলেন জুবিন। মুম্বাইয়ে কাটানো বছরগুলোর স্মৃতি টেনে পডকাস্টে জুবিন বলেন, ‘আমি ১২ বছর মুম্বাইয়ে ছিলাম, শহুরে জীবন আমাকে বিরক্ত করে তুলেছিল। অনেকে জিজ্ঞাসা করে, কেন মুম্বাইয়ে থাকি না? আমি বলেছি, রাজা কখনো নিজের রাজ্য ছেড়ে যায় না। ওখানে কোনো রাজা নেই। লতা মঙ্গেশকর মারা গেলেন, কিছু হলো? না।

রাজেশ খান্না মারা গেলেন, শুধু খবর হলো রাজেশ খান্না মারা গেছেন। কিন্তু আমি যদি আসামে মারা যাই, আসাম সাত দিন থমকে যাবে।’

গত মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়। হাজারো ভক্ত উপস্থিত ছিলেন শেষবিদায় জানাতে। এর আগে গুয়াহাটির ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে ভক্ত ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছিল তার মরদেহ। বিপুল ভিড় সামলাতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, স্টেডিয়াম সারা রাত খোলা থাকবে।

এর আগে সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভালে ২০ ও ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার আগেই তিনি দুর্ঘটনায় মারা যান। জুবিনের মৃগী রোগের সমস্যা ছিল। জলের তলদেশে স্কুবা ডাইভিং করতে নেমে প্রাণ হারান তিনি। তবে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী।

 

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au