বিনোদন

ম্যাডোনার জীবনে ছিল এক অন্ধকার অধ্যায়

  • 6:46 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার

মেলবোর্ন, ৩ অক্টোবর- কনসার্টে কিংবা রেড কার্পেটে সব সময় হাস্যোজ্জ্বল তিনি। ঝলমলে হাসিতে ভরিয়ে দেন চারপাশ। সেই ম্যাডোনার জীবনেও ছিল অন্ধকার অধ্যায়। সম্প্রতি অন পারপাস উইথ জয় শেঠি পডকাস্টে এসে কুইন অব পপখ্যাত এই মার্কিন সংগীতশিল্পী জানালেন, একসময় জীবন তাঁর কাছে এতটাই অসহনীয় হয়ে উঠেছিল, আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি।

এ পডকাস্টে দুই ঘণ্টার বেশি সময় ধরে নিজের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে কথা বলেছেন ম্যাডোনা। পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সেই কঠিন সময়টা কীভাবে পেরিয়ে এসেছেন তিনি, কীভাবে আধ্যাত্মিকতায় সঁপে দিয়েছেন নিজেকে; বিস্তারিত বলেছেন সবই।

২০০৮ সালে চলচ্চিত্র পরিচালক গাই রিচির সঙ্গে বিচ্ছেদ হয় ম্যাডোনার। ২০১৬ সালে এ দম্পতির ছেলে রোকোর বয়স যখন ১৬ বছর, তখন সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন শিল্পী। ছেলে রোকো চলে যায় বাবার সঙ্গে লন্ডনে থাকতে। ছেলের অভিভাবকত্ব ফিরে পেতে ব্যাকুল হয়ে পড়েছিলেন ম্যাডোনা। ওই সময়টা খুবই কঠিন ছিল তাঁর জন্য।

ম্যাডোনা বলেন, ‘ছেলের অভিভাবকত্ব নিয়ে লড়াইয়ের সময়টা আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত। কোনো আশা দেখতে পাচ্ছিলাম না। ওই সময় একাধিকবার এমন মুহূর্ত এসেছে, আমি নিজের হাত কেটে ফেলতে চেয়েছি, আত্মহত্যা করতে চেয়েছি।’ কুইন অব পপ আরও বলেন, ‘আমার সংসারজীবন সফল হয়নি। অনেকেরই হয় না। অনেক সময়ই আমরা ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি। কিন্তু যখন আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, মনে হচ্ছিল, কেউ যেন আমাকে মেরে ফেলতে চাইছে।’

ম্যাডোনার জীবনে যখন এত কিছু চলছে, তখন তিনি ব্যস্ত রেবেল হার্ট ট্যুর সংগীতসফরে। একদিকে পেশাগত জীবনের ব্যস্ততা, অন্যদিকে ব্যক্তিগত জীবনের জটিলতা—সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছিলেন ম্যাডোনা। তিনি বলেন, ‘প্রায়ই ড্রেসিংরুমের মেঝেতে শুয়ে চিৎকার করে কাঁদতাম। প্রায় প্রতি রাতেই আমাকে কনসার্টের জন্য মঞ্চে উঠতে হতো। আমার মনে হতো, জীবনের জার্নি হয়তো শেষ হয়ে এসেছে। আর নিতে পারছিলাম না।’

ছোটবেলায় ম্যাডোনার মা তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। মাতৃস্নেহ তিনি পাননি। তাই সন্তানের অভিভাবকত্ব হারানোর পর তাঁর মনে হতো, জীবন হয়তো আবার তাঁকে সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ম্যাডোনা জানান, ওই ভয়াবহ দুঃসময়ে তাঁকে রক্ষা করেছে ধর্মীয় বিশ্বাস। ধীরে ধীরে ম্যাডোনা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন। এখন তাই তাঁর উপলব্ধি, ‘আধ্যাত্মিক জীবনই সফল জীবন। যদি এ বিশ্বাস আমার মধ্যে না থাকত, তাহলে আজ আমি এখানে থাকতে পারতাম না।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au