বিনোদন

বিতর্কের মুখেও খুশি পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর

  • 11:13 pm - October 04, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার

মেলবোর্ন, ৪ অক্টোবর- পাকিস্তানি অভিনেত্রী ও টিভি উপস্থাপক আয়েশা ওমরের রিয়্যালিটি শো ‘লাজাওয়াল ইশক’-এর প্রথম পর্ব প্রকাশের পর অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি কিছু ব্যবহারকারী শো’টি নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

সমালোচনার প্রেক্ষিতে আয়েশা ওমর জানান, তার মায়ের মতামত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তার মা প্রথম পর্বটি ‘খুবই আকর্ষণীয় এবং ভিন্নধর্মী’ হিসেবে দেখেছেন। তিনি বলেন, তার মা আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন কিভাবে নতুন প্রজন্ম স্বাস্থ্যকর ও সমতাপূর্ণভাবে তাদের অনুভূতি, পছন্দ এবং মত প্রকাশ করছে।

‘আমার মায়ের কি প্রথম পর্বটি পছন্দ হয়েছে? বিলকুল! তার মতামত ও প্রতিক্রিয়া আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ আয়েশা লিখেছেন। তিনি আরও উল্লেখ করেন, তার মা তার আইকনিক সিটকম ‘বুলবুলে’ পছন্দ করতে কয়েক বছর সময় নিয়েছিলেন।

আয়েশা ভক্তদের প্রথম পর্বটি ইউটিউবে দেখার এবং মতামত জানাতে আহ্বান করেছেন। এছাড়া, শুটিং চলাকালীন তার সহকর্মী নারীদের প্রতি তার সখ্যতা এবং ভালোবাসা প্রকাশ করেছেন।

যদিও আয়েশা উচ্ছ্বসিত, তবে শোটি সম্প্রচারের আগে এটি সমালোচনার মুখোমুখি হয়। টিজার প্রকাশের সময় অনেকে শোটি বয়কট করার ডাক দেন এবং এটিকে বিতর্কিত হিসেবে উল্লেখ করেন।

সমালোচনার প্রেক্ষিতে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) জানায়, যেহেতু ‘লাজাওয়াল ইশক’ শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হচ্ছে এবং লাইসেন্সপ্রাপ্ত টিভি চ্যানেলে নয়, তাই এটি সরাসরি PEMRA-এর নিয়ন্ত্রণে পড়ে না।

অনলাইন সমালোচনার মধ্যেও PEMRA-এর এই ব্যাখ্যা স্পষ্ট করেছে যে শোটি পাকিস্তানে চলা বন্ধ করার কোনো প্রয়োজন নেই।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au