বিনোদন

বাগদান সারলেন বিজয় ও রাশমিকা!

  • 11:19 pm - October 04, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার

মেলবোর্ন, ৪ অক্টোবর- ভারতীয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা গোপনে বাগদান সেরেছেন বলে গুঞ্জন রটেছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে এই বাগদান সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

তবে, এখনো পর্যন্ত এই জুটি তাদের বাগদান বা বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

এম৯ নিউজ জানিয়েছে, তারা এখনই বিষয়টি প্রকাশ্যে আনতে চান না এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখতে আগ্রহী।

সম্প্রতি রাশমিকা সোশ্যাল মিডিয়ায় একটি শাড়ি পরা ছবি পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত ধারণা করেন, এটি সম্ভবত তার বাগদানের অনুষ্ঠানের ছবি। এই ছবি ঘিরে ভক্তদের মাঝে জল্পনা আরও বেড়ে যায়।

দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে রাশমিকা ‘থাম্মা’ সিনেমার ট্রেলার এবং গানের প্রতি ভালোবাসার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাকে তিলক পরা ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, শুভ দশমী, আমার প্রিয়রা… এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ কারণ আপনারা ‘থাম্মা’ ট্রেলার আর গানকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, তাতে আমি সত্যিই আপ্লুত… আপনারা যেভাবে পাশে আছেন, তা আমার জন্য বড় পাওয়া। খুব শিগগিরই প্রচারে দেখা হবে।

রাশমিকা ও বিজয়কে বিজয়কে বিভিন্ন সময় একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। তারা সবসময় তাদের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন। এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের কথা স্বীকার করেননি।

বর্তমানে পরিচালক আদিত্য সরপোতদারের হরর-কমেডি সিনেমা ‘থাম্মা’র মুক্তির অপেক্ষায় রয়েছে রাশমিকা। যেখানে তার বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। এছাড়া, সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়ালসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।

অন্যদিকেট, বিজয়কে সর্বশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরির পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন থ্রিলার ‘কিংডম’ সিনেমায়।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au