বিনোদন

সাড়ে ১২ লাখ রুপি আত্মসাৎ ফারহান আখতারের!

  • 11:35 pm - October 04, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
মেলবোর্ন, ৪ অক্টোবর- সদ্যই শেষ হলো দুর্গাপূজা, যার রেশ এখনো কাটেনি। তার আগেই বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক ফারহান আখতার।

ফারহানের কার্ড ব্যবহার করে তার মায়ের গাড়ির চালক ১২ লাখ রুপি ( যা বাংলাদেশি টাকায় প্রায় সারে ১৬ লাখ) আত্মসাৎ করেছেন! তার এই কাণ্ডের সহযোগী স্থানীয় পেট্রল পাম্পের এক কর্মী। ইতিমধ্যে ফারহানের মায়ের ম্যানেজার উভয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

দুই দিন আগে ফারহানের মা হানি ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া আবিষ্কার করেন যে, গাড়ির ৩৫ লিটার পেট্রলের প্রয়োজন তার জন্য ৬২১ লিটার জ্বালানি কিনেছেন অভিযুক্ত গাড়িচালক নরেশ সিং! সঙ্গে সঙ্গে তিনি প্রকৃত কারণ জানতে চান তার কাছে।

অভিযোগ, নরেশ শুরুতে মিথ্যা বলেন। জানান, পেট্রল ভরাতে তিনি ফারহানের একটি মাত্র কার্ড ব্যবহার করেন।

ভাটিয়া বারবার তাকে প্রশ্ন করতে থাকলে একসময় অভিযুক্ত দোষ স্বীকার করেন।

এরপর জানান, ইরানির পুরনো গাড়িচালক তাকে তিনটি কার্ড দিয়েছিলেন। তিনটিই ফারহানের। ওই কার্ড দিয়ে তিনি স্থানীয় এক পেট্রল পাম্প থেকে অতিরিক্ত জ্বালানি কিনতেন। যাতে ধরা না পড়েন তার জন্য ওই পেট্রল পাম্পের এক কর্মচারী অরুণ সিংকে কিছু অর্থের বিনিময়ে হাত করেছিলেন।
পুরো ঘটনা ফারহানের মায়ের কাছে স্বীকার করার পর চালক নরেশের নামে বান্দ্রা থানায় লিখিত অভিযোগ জানান দিয়া। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩১৮ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন), ৪১৮ (প্রতারণা) এবং ৩ (৫) (সাধারণ বিধান)-এর অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au