সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতা আমার মূল লক্ষ্য: গিল

  • 4:57 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ অক্টোবর-আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের প্রথম টেস্ট জয়ের দিনেই এক দিনের ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। দেশের মাটিতে তার অধিনায়কত্বে প্রথম জয়ের পাশাপাশি নতুন ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব। জোড়া খুশিতে ভাসলেন শুভমন। নতুন দায়িত্ব পেয়েই দলের লক্ষ্য স্থির করে দিয়েছেন তিনি।

১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে।

বোর্ডের প্রকাশিত ভিডিওতে শুভমন বলেছেন, “এক দিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। এই ফরম্যাটে আমাদের দল খুবই ভাল খেলেছে। আমার কাছে এটা গর্বের ব্যাপার। আশা করি দারুণ কিছু করে দেখাতে পারব।”

এর পরেই শুভমান গিল বলেছেন, “বিশ্বকাপের আগে মনে হয় ২০টার মতো ম্যাচ খেলার সুযোগ পাব। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতাই আমাদের আসল লক্ষ্য। যে দলের বিরুদ্ধেই খেলি না কেন, সতীর্থেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। বিশ্বকাপের আগে একটা দারুণ মরসুম কাটাতে চাই। আশা করি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে পুরোপুরি তৈরি থাকব এবং বিশ্বকাপটা জিতব।”

দেশের মাটিতে প্রথম টেস্ট আহমেদাবাদে জিতলেন শুভমান। এই মাঠেই আইপিএল খেলেন তিনি। গুজরাত টাইটান্সেরও নেতা তিনি। সেই মাঠে জয় পাওয়া নিয়ে বলেছেন, “শব্দে প্রকাশ করা বেশ কঠিন। এই রাজ্য আমার কাছে খুব আলাদা একটা জায়গা নিয়ে আছে। আইপিএলে এই রাজ্যের দলকে নেতৃত্ব দিই। টেস্ট অধিনায়ক হবো, এটা জানার সময় এখানেই ছিলাম। এক দিনের ক্রিকেটের ক্ষেত্রেই তা-ই হল। আহমেদাবাদে আমার মনে বিশেষ জায়গা নিয়ে রয়েছে।”

আহমেদাবাদ টেস্ট শেষ হতে তিন দিনও লাগেনি। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ভারতের কাছে ইনিংস ও ১৪০ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২৮৬ রানে পিছিয়ে পড়া ক্যারিবীয়রা গতকাল তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায়। তাতে ইনিংস ও ১৪০ রানের বিশাল জয় পেয়েছে শুবমন গিলের দল।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au