সর্বশেষ

সিটির সাথে চুক্তি নবায়ন করলেন সাভিনিয়োর

  • 5:05 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ অক্টোবর-ম্যানচেস্টার সিটিতে পথচলা আরও দীর্ঘ হচ্ছে সাভিনিয়োর। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলিয়ান এই তরুণ উইঙ্গার।

২১ বছর বয়সী সাভিনিয়োর সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করার কথা জানিয়েছে সিটি। মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। সিটির সঙ্গে সাভিনিয়োর আগের চুক্তি ছিল ২০২৯ সাল পর্যন্ত। সেটির সঙ্গে নতুন করে মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।

এবারের গ্রীষ্মের দলবদলে সাভিনিয়োকে নিতে আগ্রহ দেখায় টটেনহ্যাম হটস্পার। কিন্তু সিটিতেই দীর্ঘমেয়াদী চুক্তি করতে পেরে ভীষণ খুশি এই ফুটবলার। তিনি জানান, “সিটির সঙ্গে নতুন চুক্তি করতে পেয়ে আমি গর্বিত। পেপ (গুয়ার্দিওলা) ও ক্লাব আমার ওপর এতটা আস্থা রাখে, এটা জানতে পারা খুবই বিশেষ এক অনুভূতি। আমার আরও উন্নতির জায়গা আছে। আমি এখনও অনেক তরুণ ও শেখার জন্য খুবই উন্মুখ।”

২০২৪ সালে জিরোনা থেকে সাভিনিয়োকে দলে টানে সিটি। ক্লাবটিতে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন তিনি। টটেনহ্যাম আগ্রহ দেখালেও সাভিনিয়োকে ছাড়তে রাজি ছিল না সিটি। গত আগস্টে ক্লাবটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, তিনি চান আরও অনেক অনেক বছর সিটিতে থাকুক সাভিনিয়ো।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে মাঠে নেমে একটি গোল করেছেন সাভিনিয়ো।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au