সর্বশেষ

মেসি জাদুতে জয় পেয়েছে ইন্টার মায়ামি

  • 5:11 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ অক্টোবর-নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ৪-১ গোলে দুর্দান্ত জয় তুলে নেয়ার পথে নতুন ইতিহাস গড়লেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। এ ম্যাচে তিনটি অ্যাসিস্ট করে চলতি এমএলএস মৌসুমে তার গোল কন্ট্রিবিউশনের সংখ্যা ৪১-এ (২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট) নিয়ে গেছেন। এই মাইলফলক স্পর্শ করে মেসি এমএলএসের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে কমপক্ষে ৪০টি গোল কন্ট্রিবিউশপ্নের এলিট ক্লাবে প্রবেশ করলেন। এর আগে একমাত্র কার্লোস ভেলা ২০১৯ সালে এলএএফসির হয়ে ৪৯টি (৩৪ গোল, ১৫ অ্যাসিস্ট) গোল কন্ট্রিবিউশনের রেকর্ড গড়েছিলেন।

নিউ ইংল্যান্ড রেভোলিউশনের রক্ষণভাগের ওপর ইন্টার মায়ামির আধিপত্য ছিল মূলত মেসির প্লে-মেকিংয়ের সৌজন্যে। ম্যাচের প্রথম গোলেই ছিল ‘গোট’ এর অবদান। ৩২ মিনিটের মাথায় তার অ্যাসিস্ট থেকে গোল করে স্কোরিং শুরু করেন তাদেও আলেন্দে।

এরপর প্রথমার্ধের বিরতির ঠিক আগে, বক্সের মধ্যে চমৎকার ড্রিবলিংয়ে সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবাকে খুঁজে নেন মেসি। সেই ক্লাসিক সংযোগে মায়ামির ব্যবধান হয় দ্বিগুণ।

৫৯ মিনিটে ডর তুর্গেমান একটি গোল করে অতিথিদের ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিলেও মায়ামি জবাব দিতে সময় নেয়নি। মাত্র এক মিনিতের মাথায় আলেন্দেকে দিয়ে দ্বিতীয় গোল করান মেসি। এতে পূর্ণ হয় মেসির অ্যাসিস্টের ‘হ্যাটট্রিক’। এরপর আলবাও নিজের জোড়া গোল পূর্ণ করলে স্কোরলাইন হয় ৪-১।

কার্লোস ভেলার রেকর্ডকে চ্যালেঞ্জ জানাতে মেসির সামনে এখনো দুই ম্যাচ বাকি। এদিকে, মেসির মায়ামি ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষ চারে থাকতে পারলে অডি ২০২৫ এমএলএস কাপ প্লে-অফ রাউন্ড ওয়ানের সেরা-৩ সিরিজে ঘরের মাঠে খেলার সুবিধা নিশ্চিত হবে। তাদের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হোম ফাইনাল।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au