বিনোদন

অ্যাপল টিভি প্লাসে মার্টিন স্করসেসকে নিয়ে পাঁচ পর্বের তথ্যচিত্র

  • 8:15 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:২২ বার

মেলবোর্ন, ৫ অক্টোবর- ৫০ বছরের বেশি সময় ধরে হলিউড মাতাচ্ছেন মার্টিন স্করসেসি। ৮২ বছর বয়সী এই নির্মাতা এখনো সমানতালে আলো ছড়িয়ে যাচ্ছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। ‘মিন স্ট্রিটস’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেজিং বুল’, ‘ক্যাসিনো’, ‘গুডফেলাস’, ‘কেপ ফেয়ার’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘দ্য আইরিশম্যান’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা মার্টিন স্করসেসিকে নিয়ে পাঁচ পর্বের তথ্যচিত্র বানিয়েছে অ্যাপল টিভি প্লাস।

‘মিস্টার স্করসেসি’ নামের তথ্যচিত্র পরিচালনা করেছেন রেবেকা মিলার। এতে উঠে এসেছে চলচ্চিত্র নিয়ে মার্টিন স্করসেসির স্বপ্নের কথা, তাঁর পরিবার ও ব্যক্তিজীবনের কথা, সিনেমা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি, কীভাবে দশকের পর দশক ধরে হলিউডে নিজের প্রভাব ধরে রেখেছেন স্করসেসি—খোঁজা হয়েছে সেসব কারণও।

তথ্যচিত্রে মার্টিন স্করসেসির অপ্রকাশিত অনেক ফুটেজ স্থান পেয়েছে। রয়েছে তাঁর সাক্ষাৎকার, শুটিংয়ের নেপথ্যের গল্প, তাঁর পরিবার, পুরোনো বন্ধু এবং বিভিন্ন হলিউড তারকার মতামত। রবার্ট ডি নিরো, ড্যানিয়েল ডে-লুইস, লিওনার্দো ডিক্যাপ্রিও, মিক জ্যাগার, রবি রবার্টসন, স্টিভেন স্পিলবার্গ, শ্যারন স্টোন, জোডি ফস্টার, মার্গো রবি, স্পাইক লি, কেট ব্ল্যানচেটসহ অনেকে কথা বলেছেন কালজয়ী এই নির্মাতাকে নিয়ে।

সম্প্রতি মিস্টার স্করসেসি তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ করেছে অ্যাপল টিভি প্লাস। তাতে মনিটরের সামনে বসে থাকতে দেখা যায় মার্টিন স্করসেসিকে। একের পর এক আসতে থাকে তাঁর ছোটবেলা, যুবকবেলা, শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন, শুটিংয়ের সময়কার ক্লান্ত-বিধ্বস্ত-চিন্তিত স্করসেসি, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেজিং বুল’সহ বিভিন্ন সিনেমার ফুটেজ।

আর নেপথ্যে ভেসে আসে স্করসেসির কণ্ঠ, ‘আমরা কারা? আমরা কি ভেতর থেকে ভালো, না খারাপ? এটা খোঁজাই সংগ্রাম। আমি সব সময় এটার সঙ্গেই সংগ্রাম করি। আমরা কোথায় যাচ্ছি আসলে? কোন গল্পটা বলতে চাই? আমি জানতাম, সিনেমার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে পারব। কিন্তু আমাকে নিজের পথ খুঁজে নিতে হবে।’

৪ অক্টোবর দুপুর ১২টায় (বাংলাদেশ সময় আজ) প্রায় পাঁচ ঘণ্টার এই তথ্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে। প্রদর্শনীর পরদিন তথ্যচিত্রটি নিয়ে এই উৎসবে কথা বলবেন নির্মাতা রেবেকা মিলার। ১৭ অক্টোবর অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে মিস্টার স্করসেসি।

এই শাখার আরও খবর

লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন?

মেলবোর্ন, ৪ এপ্রিল- দীর্ঘ সাত বছরের বিরতির পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে আবারও ফিরে এসেছে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স সুপারস্টার। এবারের আসরে বিজয়ের মুকুট উঠেছে…

রোমান্স ছেড়ে এবার অ্যাকশনে ‘সাইয়ারা’ অভিনেতা

মেলবোর্ন, ৩ এপ্রিল- রোমান্টিক নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর এবার অ্যাকশন ঘরানায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন ‘সাইয়ারা’খ্যাত অভিনেতা আহান পাণ্ডে। প্রথম ছবির সাফল্যের পর ভিন্নধর্মী…

পশ্চিমবঙ্গের নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় সম্পর্কে যা জানা যাচ্ছে

মেলবোর্ন, ৩ এপ্রিল- পশ্চিমবঙ্গের কলকাতায় উল্টোডাঙা এলাকা থেকে শেষবার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত হওয়ার পর প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি চলচ্চিত্র নির্মাতা উৎসব…

প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা

মেলবোর্ন, ২ এপ্রিল- কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুকে ঘিরে শোকের আবহ এখন রূপ নিচ্ছে আইনি লড়াইয়ে। স্বামীর মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার গাফিলতির…

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা

মেলবোর্ন, ০১ এপ্রিল- ভারতের বরেণ্য প্লেব্যাক শিল্পী অলকা ইয়াগনিক দীর্ঘদিন ধরে শ্রবণজনিত জটিলতায় ভুগছেন, যার ফলে গান ও জনসম্মুখে উপস্থিতি থেকে অনেকটাই দূরে সরে গেছেন। দীর্ঘ…

রাহুলের শোক না কাটতেই প্রণবের মৃত্যু, টালিউডে নেমে এলো গভীর শোক

মেলবোর্ন, ০১ এপ্রিল- টালিউডে শোকের ছায়া আরও ঘন হয়ে উঠেছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর শোক কাটতে না কাটতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au