বিনোদন

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম আর নেই

  • 8:22 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার

মেলবোর্ন, ৫ অক্টোবর- মারা গেছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম। শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৪ বছর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর নিশ্চিত করেছে।

বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অশীষ শেলার। এক্স-এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন, পিঞ্জরার খ্যাতিমান অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে সন্ধ্যার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং ভক্তরা উপস্থিত থেকে প্রিয় তারকাকে শেষ শ্রদ্ধা জানান।

সন্ধ্যা ভারতীয় নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী। তার প্রকৃত নাম ছিল বিজয়া দেশাই। ১৯৫১ সালে ভি. শান্তারামের ছবি ‘অমর ভূপালি’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ছবিটির জন্য শান্তারাম নতুন মুখ খুঁজছিলেন। পরে সন্ধ্যার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব দেখে তাকেই বেছে নেন। সেখান থেকেই রুপালি পর্দায় সোনালি অধ্যায় শুরু অভিনেত্রীর।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au