বিনোদন

পরিকল্পিতভাবে বিষ খাইয়ে জুবিনকে হত্যার অভিযোগ

  • 8:35 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন, ৫ অক্টোবর- ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের রহস্যময় মৃত্যুকে ঘিরে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার হওয়া ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীর দাবি, জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি নিছক খুন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, জুবিন গর্গ দক্ষ সাঁতারু ছিলেন, তাই পানিতে ডুবে মারা যাওয়ার প্রশ্নই ওঠে না, বরং তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নাকি পরিকল্পিতভাবে তাকে বিষ খাইয়ে হত্যা করেছেন। তার এই চাঞ্চল্যকর বক্তব্যে উত্তাল পুরো আসাম, নতুন করে তোলপাড় শুরু হয়েছে ভারতীয় সংগীত অঙ্গনে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জুবিন গর্গ। স্কুবা ডাইভিংয়ের পর তার মারাত্মক অবস্থা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু তার মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তাই তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করে আসাম সরকার। এই তদন্তের অংশ হিসেবে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহন্ত, গায়িকা অমৃতপ্রভ মাহান্ত এবং ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে শেখরজ্যোতি জানিয়েছেন, সিঙ্গাপুরে প্যান প্যাসিফিক হোটেলে জুবিনের সঙ্গে ছিলেন তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। তবে গায়কের মৃত্যুর ঠিক আগে সিদ্ধার্থ ভীষণ রহস্যজনক আচরণ করছিলেন। এখানেই শেষ নয়, জুবিনের টিমের ড্রামারের আরও বিস্ফোরক দাবি, মৃত্যুর দিন ম্যানেজার সিদ্ধার্থ একপ্রকার জোর করেই বোটের গতিবিধি নিজের কন্ট্রোলে রাখেন।

শেখরজ্যোতি আরও জানান, এমনকি বোটচালককেও সেখান থেকে সরিয়ে দিয়ে বাকি সমস্ত যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়। আর কেউ যাতে এই বিষয়ে নাক না গলায়, সেই নির্দেশও দিয়েছিল অন্য আরেকজনকে। জলের মধ্যে জুবিনের যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন তার ম্যানেজার চিৎকার করে বলেছিল- ‘ওকে ছেড়ে দাও’।

তদন্তকারীদের কাছে শেখরজ্যোতি বলেন, ‘জুবিন নিজে ভালো সাঁতারু ছিল। ও আমাকে আর শর্মাকে সাঁতার কাটা শিখিয়েছে। ওর পক্ষে জলে ডুবে মরে যাওয়া সম্ভব নয় কোনোভাবেই। শ্যামকানু মোহন্তের সঙ্গে পরামর্শ করে সিদ্ধার্থ শর্মাই জুবিনকে বিষ খাইয়েছে; আর ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিল। এমনকি সিদ্ধার্থ কাউকে ওই বোটের ভিডিও শেয়ার করতেও মানা করেছিল।’

এই ঘটনায় আসাম পুলিশ সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মোহন্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। দিল্লির আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে, শ্যামকানু মোহন্ত তার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তদন্তকারীরা সিদ্ধার্থ শর্মার জবাবে সন্তুষ্ট নন বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au