সর্বশেষ

বিসিবি নির্বাচন নিয়ে যত নাটক!

  • 4:39 am - October 06, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ অক্টোবর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। কিন্তু নাটকীয়তা আর বিতর্ক শেষ হচ্ছে না।কেননা নির্বাচনের আগের দিন যে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পরিচালক পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।

সরে দাঁড়ানোর সময় বিস্ফোরক এক অভিযোগ করেছেন রেদুয়ান। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়নপত্র জমা দেওয়া এই প্রার্থী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া ‘রাতের ভোটকে’ হার মানিয়ে ফেলেছে বিসিবি নির্বাচন। তিনি বলেছেন, ‘রাতের ভোট তো…তবু তো ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা (রাতের) ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে।’

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল গত ১ অক্টোবর। তাই সময় শেষ হওয়ার পরে নিজেকে সরিয়ে নিলেও ব্যালটে রেদুয়ানের নাম থাকবে। তার সরে যাওয়ায় ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়াটা এখন নিশ্চিত বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের। রেদুয়ানের আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরো ১৯।

তার মধ্যে আছেন বিসিবির সভাপতি পদে লড়ার ঘোষণা দেওয়া তামিম ইকবালও।

নির্বাচন নিয়ে অনিয়মের কথাও বলেছেন রেদুয়ান। বিশেষ করে ই-ব্যালটের বিষয়ে তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে বহুবার দেখা করতে চেয়েছি, আমার সঙ্গে দেখা করেননি। দরখাস্তও দিতে চেয়েছিলাম যে, ই-ব্যালট ও পোস্টাল ব্যালট শুধু তাদেরই দেবেন, যারা দেশের বাইরে অথবা হাসপাতালে রোগী হিসেবে আছেন। যারা সুস্থ, ঘুরেফিরে খাচ্ছেন, কাউন্সিলর হয়েছেন, যারা হোটেলে বসে আমোদ-ফুর্তি করছেন, তারা কেন ই-ব্যালটে ভোট দেবেন?’

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au