বিনোদন

ব্যর্থ ‘ওয়ার টু’, যা জানালেন হৃতিক

  • 9:18 pm - October 06, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

মেলবোর্ন, ৬ অক্টোবর- বলিউড অভিনেতা হৃতিক রোশনের নতুন সিনেমা ‘ওয়ার টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। এ সিনেমাটি মুক্তির পর থেকেই এর ব্যর্থতা নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই প্রসঙ্গে কথা বললেন অভিনেতা। জানালেন সিনেমাটি করার সময় তার পরিস্থিতির কথা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে তার অনুভূতির কথা জানিয়ে হৃতিক রোশন লিখেছেন—‘ওয়ার টু’-এর প্রধান চরিত্র ‘কবির‘-এ অভিনয় করা তার কাছে বেশ সহজ মনে হয়েছিল। আর এ চরিত্রটি তার কাছে খুব পরিচিত ছিল; তাই ভেবেছিলেন কাজটি সহজে হয়ে যাবে।

তিনি বলেন, এই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ভেতরে ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল, যা তিনি উপেক্ষা করেছিলেন। হয়তো শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করেছিলেন, যা সাধারণত তার অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে থাকে।

হৃতিক রোশনের এই অকপট স্বীকারোক্তি তার ভক্তদের কাছে প্রশংসা কুড়িয়েছে। তারা সামাজিক মাধ্যমে হৃতিককে সমর্থন করেছেন। ‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। সিনেমাটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর এটি বিশ্বব্যাপী মাত্র ৩৬৪ কোটি রুপি আয় করে।  তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমার প্রথম কিস্তি ‘ওয়ার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে সিক্যুয়েলটি তেমন সাড়া ফেলতে পারেনি।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au