বিনোদন

বক্স অফিস জাদু: আবারও প্রমাণ করলেন টেলর সুইফট!

  • 10:35 pm - October 06, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার

মেলবোর্ন, ৬ অক্টোবর- পপ সুপারস্টার টেলর সুইফট আবারও প্রমাণ করলেন তাঁর বক্স অফিস জাদু। তাঁর নতুন সিনেমাটিক স্পেশাল ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে দারুণ সূচনা করেছে। অন্যদিকে, হলিউড তারকা ডোয়াইন জনসন অভিনীত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য স্ম্যাশিং মেশিন’ আশানুরূপ ফল না পেয়ে ক্যারিয়ারের অন্যতম দুর্বল উদ্বোধনীতে ধাক্কা খেল।

আনুমানিক হিসাবে, মাত্র তিন দিনের জন্য মুক্তি পাওয়া ‘শোগার্ল’ সপ্তাহান্তে ২৮ থেকে ৩২ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। কিছু বিতরণকারী বলছেন, আয় হয়তো ৩৫ মিলিয়ন ডলারের কাছাকাছি গিয়েও থামতে পারে।

সিনেমাটি ৩,৭০২টি হলে চলছে এবং শুরু থেকেই দর্শকের ভিড় জমেছে। প্রায় ৯০ শতাংশ দর্শকই ছিলেন নারী। ‘শোগার্ল’কে  এ প্লাস দিয়েছে দর্শকরা, যা আগের রেকর্ড ভাঙা কনসার্ট ফিল্ম ‘ইরাস ট্যুর’-এর মতোই।

অন্যদিকে, ডোয়াইন জনসনের ‘দ্য স্ম্যাশিং মেশিন’ প্রথম সপ্তাহান্তে মাত্র ৬ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে, যেখানে আশা করা হয়েছিল দ্বিগুণ। শুক্রবারের আয় ছিল মাত্র ২.৭ মিলিয়ন ডলার। ৩,৩৪৫টি হলে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও দর্শকরা দিয়েছে কেবল  বি স্কোর। অ্যাকশন স্টার জনসনের জন্য এটি বড় ধাক্কা।

বিখ্যাত প্রযোজনা সংস্থা এ-টোয়েন্টিফোর নির্মিত এই ছবিতে জনসন অভিনয় করেছেন বাস্তব চরিত্র মার্ক কের-এর ভূমিকায়—যিনি একসময় কলেজ রেসলার ছিলেন এবং পরবর্তীতে  ভয়াবহ ট্রমা ও নেশার সঙ্গে লড়াই করেছেন। ছবিতে জনসনের সঙ্গে আছেন এমিলি ব্লান্ট।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au