বিনোদন

প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কনসার্টগুলোতে পারফর্ম করবেন তাহসান

  • 10:55 pm - October 07, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

মেলবোর্ন, ৭ অক্টোবর- সংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়। এই সংগীতশিল্পী ও অভিনেতা জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরটি ছিল তাঁর জীবনের শেষ কনসার্ট ট্যুর। ঢাকায় দু-একটা ইভেন্ট আগে থেকেই কমিটমেন্ট করা আছে। সেগুলো শেষ করেই সংগীতজীবনের ইতি টানবেন।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন তাহসান। প্রতিশ্রুতি অনুযায়ী এবার দেশের কনসার্টগুলোতে পারফর্ম করবেন। ৫ অক্টোবর ভিভোর নতুন মডেলের মোবাইল ফোন লঞ্চিং উপলক্ষে রাজধানীর আইসিসিবিতে আয়োজিত অনুষ্ঠানে গান শোনান তাহসান। ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন তাহসান। তাই অনুষ্ঠানটিতে তাঁর উপস্থিতি একরকম প্রত্যাশিতই ছিল। ‘প্রেম তুমি’ দিয়ে কনসার্ট শুরু করেন তাহসান, শেষ করেন ‘আলো’ গান দিয়ে।

গান শেষ হওয়ার পর কৌতূহলী দর্শকদের অনুরোধে অনুষ্ঠানের সঞ্চালক তাহসানের কাছে জানতে চান, কেন তিনি গান ছেড়ে দেওয়ার এই কঠিন সিদ্ধান্ত নিলেন? স্মিত হেসে তাহসান বলেন, ‘অনেক বছর আগে এক ভাই আমাকে বলেছিলেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে শিল্পীদের সময়কাল খুব কম। কেন তুমি ঝুঁকি নিচ্ছ? আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি। তাঁর কথাকে আমি অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম। আর্টিস্টের মেয়াদকাল কম হতে পারে, কিন্তু তাঁর তৈরি করা আর্টের মেয়াদ তাঁর বিদায়ের পরও থাকতে পারে।’

তাহসান আরও বলেন, ‘আমার মনে হয়েছে, আমি ততটুকু সময়ই কাজ করব, যতক্ষণ মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের সেই ভালোবাসাটা পাব। কারণ আমি দেখেছি যে অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে। কিন্তু এই ক্যারিয়ারে যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। তাই ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই বেটার।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au