বিনোদন

এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ যাচ্ছে স্পেনের চলচ্চিত্র উৎসবে

  • 11:08 pm - October 07, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ৭ অক্টোবর- দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ এবার যাচ্ছে স্পেনের একটি উৎসবে। স্পেনের ‘ভায়াদোলিদ ইন্টারন্যাশনাল ফিল্ম উইক-সেমিনসি’ উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অফিসিয়াল বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।

খবরটি জানিয়ে সিনেমার অভিনেতা আল আমিন বলেন, “কান ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর স্পেনের এই উৎসবে নির্বাচিত হয়ে ‘আলী’ সিনেমা আরেকটি মাইলফলক স্পর্শ করল। এটা আমাদের জন্য আনন্দের। এই অর্জনগুলো আমাদের সবার পরিশ্রমের ফল। আমরা আশাবাদী এই সিনেমাটি আরও বহুদূর পথ হাঁটবে।”

৭০তম এই উৎসবের আসর বসবে আগামী ২৪ অক্টোবর; শেষ হবে ১ নভেম্বর। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। ‘আলী’ চলচ্চিত্রের গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। কিন্তু আলী নারীকণ্ঠে গাইতে পারে! তার এই কণ্ঠ আড়াল করতে চেষ্টা করে আলীর মা। কিন্তু আলী শহরে পাড়ি দিয়ে নাম লেখাতে চান গানের প্রতিযোগিতায়।

এ সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। গত বছরের নভেম্বরে সিলেটে ‘আলী’র দৃশ্যধারণ হয়। এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে ‘স্পেশাল মেনশন’ পেয়েছে ‘আলী’। এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পায়।

সিনেমাটি নিয়ে পরিচালক রাজীব এর আগে বলেছেন, “কেবল সিনেমার আলী নন, বাংলাদেশ নয়, বিশ্বের সব প্রান্তের আলীদের জন্য এই সিনেমা বানিয়েছি। যারা চাপে পড়ে নীরবতাকেই আশ্রয় করেন।” স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপিন্সের ক্রিস্টিন ডি লিওন। এর লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au