বিনোদন

বাস্তবেই ভয়াবহ অভিজ্ঞতা ‘কনজুরিং’-এর সেটে অভিনেত্রীর!

  • 11:13 pm - October 07, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার

মেলবোর্ন, ৭ অক্টোবর- ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিবেচনা করা হয় ‘কনজুরিং’–কে। আর হরর সিনেমা জগতের কথা বলতে গেলে তো, সবার আগেই থাকবে ‘কনজুরিং’ সিরিজের নাম। এ পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির, যার প্রায় সব কটিই সাফল্যের খাতায় নাম লিখিয়েছে।

ইট’। করোনা মহামারির মধ্যেও ছবিটি আশাতীত সাফল্য পায়। প্রায় চার বছর পর এবার পর্দায় ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’। ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ছবিটি, এখনো ছবিটি চলছে ঢাকার প্রেক্ষাগৃহে। ৫৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬৭০ কোটি টাকা বাজেটের সিনেমাটি এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৪৫৮.২ মিলিয়ন ডলার বা প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা!

মাইকেল শ্যাভস পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগা, যারা প্যারানরমাল তদন্তকারী। লেখক এড ও লরেন ওয়ারেন হিসেবে তাদের ভূমিকা আবার পালন করেন মিয়া টমলিনসন ও বেন হার্ডি।

এবারের সিনেমাটি ১৯৮৬ সালে স্মার্ল পরিবারে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। গল্পে দেখা যায় পেনসিলভানিয়ার ওয়েস্ট পিটস্টনের স্মার্ল পরিবার তাদের বাড়িতে এক বা একাধিক শয়তানের আক্রমণ অনুভব করেন। পান অদ্ভুত গন্ধ, বিপজ্জনক আওয়াজ, কালো ছায়া, শারীরিক আঘাত, ঘটে নানা অতিপ্রাকৃত ঘটনা।

এ ছবির শুটিং করতে গিয়েও বেঁধেছে নানা বিপত্তি। ছবির অভিনেত্রী ভেরা ফারমিগা জানিয়েছেন শুটিংয়ের সময় তার শরীরে অজানা কারণে দাগ ও ক্ষতচিহ্ন দেখা দিত। তিনি বলেন, ‘আমি আঘাত পাই, প্রতি সিনেমার শুটিংয়েই এমন হয়। কিন্তু এ ছবির শুটিংয়ে শরীরে এমন কিছু দাগ দেখা দেয়, যেগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না।’

একবার তো তিনি নিজের পায়ে ক্রস চিহ্নের মতো দাগ দেখতে পান, যা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছিলেন। আরও অবাক করা বিষয়, প্রথম সিনেমার শুটিংয়ের সময় এক সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঊরুতে নখের আঁচড়ের দাগ, অথচ কীভাবে হয়েছে, তার কোনো ধারণাই নেই।

তিনি আরও জানান, শুটিং চলার সময় চায়ের কাপ নিজে থেকে তাক থেকে পড়ে যেত, আর পুরো টিমের রাত ৩টায় হঠাৎ ঘুম ভেঙে যেত। এমনকি একবার পরিচালক জেমস ওয়ান–এর সঙ্গে কথা বলার সময় ভেরার কম্পিউটার স্ক্রিনে নখের দাগের মতো চিহ্ন দেখা যায়!

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au