বিনোদন

সিনেমার টিম আশা ছেড়ে দিয়েছে তানজিন তিশার

  • 10:34 pm - October 08, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
মেলবোর্ন, ৮ অক্টোবর- মাসকয়েক আগে কলকাতার সিনেমার খবরে শিরোনামে এসেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ওপার বাংলার সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তার। এম এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ নামে সেই সিনেমায় তার বিপরীতে ছিলেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশি।

গেল মে মাসের শেষদিকে কলকাতায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন শারমান যোশি ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা চ্যাটার্জি।

কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের কিছুদিন পর শুটিং শুরু হলেও কোথাও দেখা যায়নি তিশাকে।এরমধ্যে খবর, সিনেমাটিতে তিশা আর থাকছেন না বলেই জানা গেছে। যদিও এ সিনেমাটি নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলতেও দেখা যায়নি অভিনেত্রীকে।

নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা প্রতিষ্ঠানের এক সদস্য গণমাধ্যমকে জানান, তানজিন তিশা ভিসা জটিলতায় পড়েছেন। সে কারণেই তিনি শুটিংয়ে অংশ নিতে পারেননি। এখনো নিশ্চিত না, তিনি পরবর্তী সময়ে যুক্ত হতে পারবেন কিনা। তবে সিনেমার টিম তার আশা ছেড়ে দিয়েছে।

এদিকে তিশার অনুপস্থিতিতে শারমান যোশির বিপরীতে অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি, যিনি সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায়।

এর আগে এই সিনেমাটিতে তিশা ছাড়াও অভিনয়ের কথা ছিল খায়রুল বাসারের। কিন্তু নাম ঘোষণার পরপরই এক স্ট্যাটাসে অভিনেতা জানিয়ে দেন, সিনেমাটিতে থাকছেন না তিনি।

এদিকে ‘ভালোবাসার মরশুম’ অনিশ্চিত হলেও তানজিন তিশা সম্প্রতি যুক্ত হয়েছেন শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এ। সবকিছু ঠিক থাকলে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au