বিনোদন

রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ!

  • 8:13 pm - October 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার

মেলবোর্ন, ৯ অক্টোবর- বলিউড ও ব্রিটেনের মধ্যে নতুন সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের সূচনা ঘটল বুধবার। ভারত সফরে এসে মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) স্টুডিও পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এ সময় তিনি বলিউড তারকা ও যশ রাজ পরিবারের সদস্য রানি মুখার্জিসহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গে দেখা করেন।

সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যশ রাজ ফিল্মসের সঙ্গে যৌথ উদ্যোগে আগামী বছর ব্রিটেনে তিনটি নতুন ছবির শুটিং শুরু হবে। এই উদ্যোগের ফলে ব্রিটেনে ৩ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

স্টারমার বলেন, ‘বলিউড আবার ব্রিটেনে ফিরছে- এটি শুধু চলচ্চিত্র শিল্পের জন্য নয়, আমাদের দুই দেশের জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। এটি কর্মসংস্থান, বিনিয়োগ ও নতুন সুযোগের দ্বার খুলে দেবে। ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও দৃঢ় হবে এই উদ্যোগের মাধ্যমে।’

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি জানান, ব্রিটেন সবসময়ই তাদের জন্য বিশেষ স্থান। তাঁর ভাষায়, ‘আমাদের আইকনিক ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (ডিডিএলজে)-এর শুটিংও হয়েছিল সেখানে। প্রধানমন্ত্রী স্টারমার আমাদের স্টুডিওতে এসে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন-এটি আমাদের জন্য বড় সম্মানের।’

তিনি আরও জানান, ডিডিএলজে-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনে বিশেষ আয়োজন করা হবে। এছাড়া বর্তমানে ওয়াইআরএফ ‘Come Fall in Love’ নামে ডিডিএলজে-প্রাণিত একটি ইংরেজি মিউজিক্যাল প্রযোজনা করছে ব্রিটেনে।

এই নতুন উদ্যোগ দুই দেশের মধ্যে শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক সম্পর্ককেও আরও মজবুত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি সৃজনশীল সহযোগিতা, নতুন কনটেন্ট ও আন্তর্জাতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সূত্র: রিপাব্লিক ওয়ার্ল্ড

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au