বিনোদন

ঝলমলে দুনিয়া ছেড়ে ধ্যানমগ্ন জীবন বরখা মাদানের

  • 7:03 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

মেলবোর্ন, ১o অক্টোবর- নব্বইয়ের দশকে মডেলিং ও অভিনয়ের জগতে আলোড়ন তোলা বর্ণাঢ্য অভিনেত্রী বরখা মাদান একসময় ছিলেন বলিউডের অন্যতম পরিচিত মুখ। এমনকি অনেকেই তাঁকে ঐশ্বরিয়া রাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন। সুস্মিতা সেনের সঙ্গেও প্রতিযোগিতা করে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। কিন্তু ২০১২ সালে সবাইকে চমকে দিয়ে বরখা গ্ল্যামার ও সিনেমার ঝলমলে দুনিয়া ছেড়ে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের পথ বেছে নেন। বর্তমানে তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসিনী।

ভারতের পাঞ্জাব প্রদেশে জন্ম নেওয়া বরখা শৈশব থেকেই নাচ, শিল্প ও আধ্যাত্মিকতার প্রতি গভীর অনুরাগী ছিলেন। ১৯৯৪ সালে তিনি ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন। যদিও মূল খেতাবটি জিততে পারেননি, তবে ‘মিস ট্যুরিজম ইন্ডিয়া’ খেতাব অর্জন করে আন্তর্জাতিক মিস ট্যুরিজম প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন এবং সেখানে তৃতীয় রানার-আপ হন। এই সাফল্য তাকে মডেলিং জগতে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর তিনি নিয়মিত বিজ্ঞাপন, র‌্যাম্প শো ও প্রিন্ট ক্যাম্পেইনে কাজ শুরু করেন।

১৯৯৬ সালে অক্ষয় কুমার, রেখা ও রাভিনা ট্যান্ডনের সঙ্গে ‘খিলাড়িদের খিলাড়ি’ চলচ্চিত্রে বলিউডে তার অভিষেক হয়। যদিও ছবিতে তার পর্দায় উপস্থিতি ছিল সীমিত, তবে সৌন্দর্য ও সাবলীল অভিনয়ে নজর কাড়েন দর্শকদের। পরবর্তীতে তিনি একাধিক হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। বিশেষভাবে রাম গোপাল বর্মা পরিচালিত হরর থ্রিলার ‘ভূত’ (২০০৩)-এ তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। টেলিভিশনে তিনি ‘১৮৫৭ ক্রান্তি’, ‘সাস বহু এবং সেনসেক্স’সহ বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন।

অভিনয়ের পাশাপাশি বরখা নিজস্ব প্রযোজনা সংস্থা ‘গোল্ডেন গেট এলএলসি’ প্রতিষ্ঠা করেন এবং ‘সোচ লো’ ও ‘সুরখাব’ নামের দুটি চলচ্চিত্র প্রযোজনা করেন। তবে এই সাফল্যের মাঝেও তার মধ্যে শান্তি ও আত্মিক পরিপূর্ণতার এক গভীর অনুসন্ধান জন্ম নেয়। ধ্যান ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে থাকে, আর অবশেষে ২০১২ সালের নভেম্বর মাসে তিনি দক্ষিণ ভারতের সেরা জে মঠে লামা জোপা রিনপোচের তত্ত্বাবধানে বৌদ্ধ ভিক্ষুণী হন।

ভিক্ষুণী হওয়ার পর তার নতুন নাম দেওয়া হয় ভেনারেবল গ্যালটেন সামতেন, যার অর্থ ‘যিনি শান্তিতে বাস করেন’। সেই থেকে বরখা মাদান গ্ল্যামার ও খ্যাতির জীবন থেকে সরে এসে শান্তি, দয়া ও বৌদ্ধ শিক্ষার পথে চলছেন। বর্তমানে তিনি নিয়মিত ধ্যান শিবির, আধ্যাত্মিক আলোচনা ও মানবিক কার্যক্রমে যুক্ত থাকেন। তার এই রূপান্তর ও যাত্রা বহু মানুষকে অনুপ্রাণিত করছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au