বিনোদন

এবার বাংলাদেশে পা রাখবেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

  • 7:13 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার

মেলবোর্ন, ১o অক্টোবর- পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর এবার বাংলাদেশে যাচ্ছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন তিনি। স্টোরিতে একটি ছোট বার্তায় লিখেছেন, ‘হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে’, সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজিও।

তবে কবে, কোথায় এবং কী উদ্দেশ্যে তিনি বাংলাদেশে যাচ্ছেন, সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা।

এর আগে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশ সফর করে আলোচনায় এসেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আহাদ রাজা মীর।

আহাদ রাজা মীর পাকিস্তানের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’ বাংলাদেশেও পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। ২০১৭ সালে ‘ইয়াকীন কা সফর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং সেই কাজের জন্য পেয়েছিলেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার।

তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, ‘মীম সে মহব্বত’, এবং ওয়েব সিরিজ ‘ধূপ কি দীওয়ার’।

পাকিস্তানি বিনোদনজগতের পাশাপাশি আহাদ রাজা মীর সফলভাবে পা রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। তিনি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’-এ অভিনয় করেছেন এবং জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এর প্রথম সিজনেও তাকে দেখা গেছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au