বিনোদন

ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস: শাকিব খান

  • 7:41 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
মেলবোর্ন, ১o অক্টোবর- নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, যেটির নাম ‘সোলজার’। কিছুদিন আগেই অন্তর্জালে এসেছিল সিনেমাটির অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস, যা নিয়ে দর্শকদের উন্মাদনাও ছিল বেশ।

আজ শুক্রবার সকালে শাকিব খানকে দেখা গেল এক অচেনা অবতারে, যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। এদিন নিজের ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান।

সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস’- অর্থাৎ, আপনার সৈনিক আপনার সেবায়!সেই পোস্টারে শাকিবকে দেখা গেছে একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে-মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা।

স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না।

তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’ আরেকজনের মন্তব্য, ‘তাকে রণবীর কাপুরের মতো লাগছে।’

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ।

সিনেমাটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। 

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au