বিনোদন

কোরিয়ান সিরিজ নিয়ে মুসলিম দর্শকদের অভিযোগ

  • 7:45 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
মেলবোর্ন, ১o অক্টোবর- সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কোরিয়ান সিরিজ ‘Genie, Make a Wish’ মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছে। সিরিজটির নায়ক চরিত্রের নাম ‘Iblis’, যা ইসলামে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত। মুসলিম দর্শকদের অভিযোগ, ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

এই বিতর্ক ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে #CancelGenie এবং #BoycottNetflix হ্যাশট্যাগে বয়কট আন্দোলন।

অনেক মুসলিমপ্রধান দেশের দর্শক নেটফ্লিক্স থেকে সিরিজটি সরানোর দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, “Iblis” নামটি রোমান্টিক বা নায়কোচিত চরিত্রে ব্যবহার করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। 

তবে সিরিজটির নির্মাতারা বলেছেন, পুরো গল্পটি দেখলে ভুল ধারণা কেটে যাবে। তাদের দাবি, চরিত্রটির নাম ব্যবহার করা হয়েছে প্রতীকী অর্থে, ধর্মকে বিদ্রূপ করার জন্য নয়।

এদিকে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। নিজের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “Cancel Netflix”। তাঁর অভিযোগ, নেটফ্লিক্সে প্রকাশিত অনেক কনটেন্টে ‘ওয়োক’ বা নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে। মাস্কের এ মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং এক সপ্তাহের মধ্যে নেটফ্লিক্সের শেয়ারমূল্য প্রায় ৫ শতাংশ কমে যায়।

ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা উপেক্ষার অভিযোগে বর্তমানে কঠিন চাপে রয়েছে নেটফ্লিক্স। আন্তর্জাতিক সমালোচনার মুখেও এখনো সিরিজটি সরায়নি প্রতিষ্ঠানটি। তবে বিতর্ক ঘিরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সিরিজটির নির্মাতারা।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au