বিনোদন

শাহরুখকে নিয়ে তোপ দাগলেন পরিচালক অভিনব কাশ্যপ

  • 2:03 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
মেলবোর্ন, ১২ অক্টোবর- সালমান খানের পর এবার শাহরুখ খানকে নিয়ে তোপ দাগলেন পরিচালক অভিনব কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, শাহরুখ খানের ‘নিয়ত ঠিক নেই’। তার এই মন্তব্য ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা, অনেকে তাকে ‘অ্যাটেনশন সিকার’ বলেও কটাক্ষ করেন।‘দাবাং’ খ্যাত এই পরিচালক এর আগেও সালমান খান ও তার পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।
এবার সেই আক্রমণের লক্ষ্য শাহরুখ খান। ‘বলিউড ঠিকানা’ নামের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন অভিনব।শাহরুখকে নিয়ে তিনি বলেন, “এই কমিউনিটি শুধু নিতে জানে, দিতে জানে না। শাহরুখ খানের দুটি বাড়ি—একটি দুবাইয়ে ‘জান্নাত’, আরেকটি মুম্বাইয়ে ‘মান্নাত’।
মান্নাত মানে তো প্রার্থনা। এখানে তার সব মান্নাত পূরণ হয়েছে, তাই আরো মান্নাত করছেন। শুনেছি বাড়িতে আরো দুটি তলা বাড়াচ্ছেন। দাবি বাড়ছে, কিন্তু যদি জান্নাত ওখানে (দুবাই) হয়, তাহলে সেখানেই গিয়ে থাকুন, ভারতে থেকে কী করবেন?”শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার সংলাপের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “তিনি বলেন, ‘ছেলের ওপর হাত লাগানোর আগে বাপের সঙ্গে কথা বলো’।
এই লোকদের সঙ্গে আমরা কী নিয়ে কথা বলব? তারা সাধারণ মানুষের নাগালের বাইরে প্রাসাদ বানিয়ে রেখেছেন। শাহরুখ হয়তো ভদ্রভাবে কথা বলেন, কিন্তু নিয়ত ওরও গড়বড়।”তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। একজন লেখেন, ‘এমন মনোযোগপ্রার্থী মানুষদের কেন গুরুত্ব দেওয়া হয়!’ আরেকজন মন্তব্য করেন, ‘ব্যক্তিগত ক্ষোভে ধর্মীয় বিভাজন টেনে আনা সবচেয়ে লজ্জাজনক কাজ। সালমানের সঙ্গে সমস্যাটা ব্যক্তিগত ছিল, কিন্তু এখন বিষয়টাকে ধর্মীয় রূপ দিচ্ছেন—এটা খুবই নিচু মানসিকতার পরিচয়।
অভিনব কাশ্যপ চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের ভাই। তিনি ক্যারিয়ার শুরু করেন চিত্রনাট্যকার হিসেবে ‘জং’ ছবির মাধ্যমে। পরে সালমান খান অভিনীত ‘দাবাং’ সিনেমা পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। এ ছাড়া তিনি রণবীর কাপুর অভিনীত ‘বেশরম’ চলচ্চিত্রটিও পরিচালনা করেছেন। লাইভ মিন্ট

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au