বিনোদন

তানজীব সারোয়ারের জীবনে এলো নতুন অধ্যায়

  • 2:35 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

মেলবোর্ন, ১২ অক্টোবর- দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ারের জীবনে এলো নতুন অধ্যায়। সেনা কর্মকর্তা সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তানজীব সারোয়ার। ঢাকার ক্যান্টনমেন্টে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই আংটি বদল অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ বিষয়ে শনিবার (১১ অক্টোবর) তানজীব সারোয়ার বলেন, হ্যাঁ আমাদের এনগেজমেন্ট হয়েছে শুক্রবার। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

তিনি আরও বলেন, সবাইকে বলার সুযোগ হয়নি। একেবারে বিয়ের সময় সবাইকে বলব। এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি, কেননা এখনো অনুমোদন পায়নি সাবা।’

কনে সম্পর্কে তানজীব সারোয়ার বলেন, ‘আমাদের সম্পর্কটা ইন্টারেস্টিং— ও আর্মি অফিসার, আমি গায়ক। পৃথিবীর ইতিহাসে এমনটা বিরল; আমি এমনটা দেখিনি, আপনি কি দেখেছেন? আমার মনে হয় না কোথাও কোনো দেশে আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়েছে। ও আর্মিতে লং কোর্স করেছে। এখন লেফটেন্যান্ট পদে রয়েছে। ওদের বাসা ঢাকার ওয়ারীতে।’

অ্যারেঞ্জ ম্যারেজের আগেই সাবার সঙ্গে পরিচয় ছিল জানিয়ে আলোচিত এই গায়ক বললেন, ওর সঙ্গে কথা হতো আমার। একটা সময় জানলাম সে এমআইএসটিতে পড়ে। পরে তাকে জিজ্ঞেস করলাম, তখন সে বলল, সে আর্মিতে রয়েছে। আমি অবাক হয়েছি আসলে। কিন্তু এখন বেশ অন্য রকম লাগছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au