বিনোদন

সাইফ ও আমি প্রতিযোগিতা করি: কারিনা কাপুর

  • 2:43 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন, ১২ অক্টোবর- বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের দুই ছেলে তৈমুর-জেহ। বলতে গেলে, জন্মের পর থেকেই তারা আলোচনায়। বিভিন্ন সাক্ষাৎকারে সন্তানদের নিয়ে কথা বলতে শোনা যায় এই দম্পতিকে। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে স্বামী-সন্তান নিয়ে কথা বলেছেন কারিনা

কারিনা জানান, সাইফের অভিজ্ঞতা ও শান্ত স্বভাব তাকে অনেকটা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তাদের সম্পর্কের মধ্যে আছে মজা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা।

কারিনা বলেন, ‘আমি মনে করি, বাবারা ছেলেদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে তারা স্বচ্ছন্দে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। সাইফ ঠিক তাই করে। সে ছেলেদের সঙ্গে খেলাধুলা করে। একসঙ্গে ওরা গিটার ও ড্রাম বাজায়।’

মজার ছলে কারিনা বলেন, ‘সাইফ ও আমি প্রতিযোগিতা করি, কে ছেলেদের কাছ থেকে বেশি আদর পাচ্ছে! তৈমুর বা জেহ যদি সাইফকে বেশি জড়িয়ে ধরে, আমি অভিমান করি; আর আমাকে বেশি জড়িয়ে ধরলে সাইফ মুখ ফুলিয়ে থাকে। এই খেলাটা বেশ মজার।’

তিনি বলেন, “সাইফ অনেক বেশি শান্ত আর আমি একটু হাইপার। সে ঠান্ডা মাথায় সব সামলে নিতে পারে। আমি মাঝে মাঝে ছেলেদের প্রতি বেশি চিন্তিত হয়ে যাই, তখন সাইফ বলে, ওদের নিজের মতো থাকতে দাও।”

হাসতে হাসতে কারিনা বলেন, “আমরা কেউই তেমন রাগ করি না। কিন্তু কখনও কখনও কোনো কাজ করাতে হলে বলতে হয়, ‘এখন আব্বা রেগে যাবে’। কারণ, ওরা আমার চেয়ে সাইফকেই বেশি ভয় পায়।”

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au