বিনোদন

নায়িকা রূপে প্রত্যাবর্তন পপ তারকা জেনিফার লোপেজের

  • 8:32 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার

মেলবোর্ন, ১২ অক্টোবর- প্রেম, কল্পনা ও মৃত্যুর রহস্যময় আবহে তৈরি বহুল প্রতীক্ষিত মিউজিক্যাল সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ অবশেষে মুক্তি পেয়েছে বিশ্বব্যাপী। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নায়িকা রূপে প্রত্যাবর্তন করেছেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ।

গত ১০ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটিতে পুরোনো হলিউড ঘরানার গ্ল্যামার ও আধুনিক সময়ের বাস্তবতার এক দারুণ মিশ্রণ তুলে ধরেছেন পরিচালক বিল কনডন। গল্পের আবহ গড়ে উঠেছে এক অন্ধকার কারাগারের চার দেয়ালের ভেতর, যেখানে বাস্তবতা আর কল্পনার মধ্যে চলে দোলাচল।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র মোলিনার কল্পনায় ঘুরে ফিরে আসে এক রহস্যময় নারী – ইংরিড লুনা, যার হাসিতে লুকিয়ে থাকে প্রেমের আবেশ আর মৃত্যুর আমন্ত্রণ। সেই চরিত্রে জেনিফার লোপেজের উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে ছবিটিকে।

অন্যদিকে, কারাগারে বন্দি ভ্যালেন্টিন ও মোলিনা নামের দুই চরিত্রের ভেতর গড়ে ওঠা আত্মিক সম্পর্ককে ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমার মূল কাহিনি। একদিকে কারাগারের কর্কশ বাস্তবতা, অন্যদিকে মোলিনার কল্পনার জগত – দুই মেরুর আবেগকে গানের সুরে বুনে দর্শকদের জন্য তৈরি করা হয়েছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au