বিনোদন

‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ এনসিবি কর্মকর্তার চরিত্র নিয়ে মানহানির মামলা

  • 8:36 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার

মেলবোর্ন, ১২ অক্টোবর- বলিউডের অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজে নাকি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক অফিসার সমীর ওয়াংখেড়েকে অপমান করা হয়েছে।

আরিয়ান পরিচালিত সিরিজে এনসিবি কর্মকর্তার আদলে এক চরিত্র তৈরি করা হয়েছে, যা ওয়াংখেড়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ সমীরের। মানহানির মামলা করেন তিনি। এরপর থেকেই নাকি বিপদে পড়েছে তার গোটা পরিবার।

সম্প্রতি সমীর জানান যে দুবাই, বাংলাদেশ, পাকিস্তান থেকে হুমকি ফোন পাচ্ছেন তিনি। বাদ পড়ছে না তার গোটা পরিবারও।

সমীর অবশ্য এও জানান, তিনি সমানে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন।

সমীরের কথায়, ‘‘আমার স্ত্রী ও বোনকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার কারণে ওদের এ সব সহ্য করতে হচ্ছে। এটা মানা যায় না।’’

যদিও সমীর সরাসরি কারও নাম করে অভিযোগ করেননি। তিনি জানান, এই হুমকি ফোনের সঙ্গে তার পেশার কোনও সম্পর্ক নেই। তা হলে কি তার করা মামলার সম্পর্ক আছে? সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করছি না। কারণ ঘটনাটা আদালতে বিচারাধীন।’’

উল্লেখ্য, ২০২১ সালে মাদককাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেন সমীর। যদিও আরিয়ানের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au