বিনোদন

আবারও নতুন রূপে শুভশ্রী

  • 9:17 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

মেলবোর্ন, ১২ অক্টোবর- টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে নানা চরিত্রে উপস্থাপন করে চলেছেন। পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমার গণ্ডি পেরিয়ে নিজেকে মূল ধারার গল্প ও চরিত্রে মনোনিবেশ করছেন তিনি। অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবারই দর্শকদের মন জয় করে নিচ্ছেন।

উদাহরণস্বরূপ বলা যায়, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর হাত ধরে ওটিটি দুনিয়ায় পদার্পণ করা শুভশ্রীর অভিনয় দক্ষতায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সিরিজটি প্রচারের পর দারুণ প্রশংসিত হন। আবারও দর্শক তাকে নতুন রূপে দেখতে পাবেন ওয়েব সিরিজে, যার নাম ‘অনুসন্ধান’।

এ সিরিজের গল্পে দেখা যাবে, জেলখানার নারী বন্দিদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনা নিয়ে। শুভশ্রী অভিনীত চরিত্রটি প্রধানত এমন এক রহস্যের উদ্ঘাটন করবে, যেখানে কোনো পুরুষের উপস্থিতি না থাকা সত্ত্বেও জেলখানার নারী বন্দিরা কীভাবে গর্ভবতী হয়ে পড়ছেন। এই কঠিন ও স্পর্শকাতর রহস্যের জট খুলতে সাংবাদিকদের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে।

আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে শুভশ্রী অভিনীত এ নতুন সিরিজ। অদিতি রায়ের পরিচালনায় ‘অনুসন্ধান’ সিরিজে অভিনেত্রী ছাড়াও অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপধ্যায় প্রমুখ। দীর্ঘ বিরতির পর এ সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিক।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au