সর্বশেষ

অস্ট্রেলিয়ায় বর্ণবাদবিরোধী সমাবেশে ‘মার্চ ফর অস্ট্রেলিয়ার’ সাবেক আয়োজককে বাধা

  • 10:29 pm - October 19, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
মিঃ অলড্রিজ বলেছেন, তিনি "বর্ণবাদের কারণে" দ্বিতীয় মার্চ ফর অস্ট্রেলিয়া সমাবেশে ছিলেন না। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ১৯ অক্টোবর- অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড শহরে বর্ণবাদবিরোধী এক সমাবেশে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ আন্দোলনের সাবেক আয়োজক মার্ক অ্যালড্রিজ। তিনি কয়েক মাস আগেই এ আন্দোলন থেকে সরে দাঁড়ান, কারণ হিসেবে জানান “বর্ণবাদী প্রবণতা ছড়িয়ে পড়েছে এ আন্দোলনে।”

রবিবার তিনি শহরের ভিক্টোরিয়া স্কোয়ারে অনুষ্ঠিত ‘র‌্যালি এগেইনস্ট রেসিজম’ বা বর্ণবাদবিরোধী সমাবেশে যোগ দেন এবং জানান, “আমি মনে করি আমাকে তাদের পাশে দাঁড়ানো উচিত।” তবে এ সময় তিনি যখন এ সিদ্ধান্তের কারণ গণমাধ্যমকে ব্যাখ্যা করছিলেন, তখন সমাবেশের আয়োজক ও আদিবাসী অভিনেত্রী নাটাশা ওয়াঙ্গানিন এসে তাকে থামিয়ে বলেন, “এটি আমার আয়োজন, এখানে সাক্ষাৎকার নেওয়া যাবে না।”

মার্ক অ্যালড্রিজ ৩১ আগস্ট অ্যাডেলেইড পার্লামেন্ট হাউসের সামনে অনুষ্ঠিত ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ সমাবেশের অন্যতম আয়োজক ছিলেন। কিন্তু ওই সমাবেশে ন্যাশনাল সোশ্যালিস্ট নেটওয়ার্কের এক ব্যক্তি মঞ্চে উঠে অভিবাসন বন্ধের আহ্বান জানান, যা উত্তেজনা ও ধাক্কাধাক্কির সৃষ্টি করে। আয়োজকদের দাবি, ওই ব্যক্তি আমন্ত্রিত ছিলেন না এবং তাকে থামানোর চেষ্টা করা হলেও বাধার মুখে পড়তে হয়।

পরবর্তী সমাবেশে যোগ না দিয়ে অ্যালড্রিজ রবিবারের বর্ণবাদবিরোধী সমাবেশে আসেন। সাংবাদিকদের তিনি বলেন, “আমি ওই আন্দোলন থেকে দূরে সরে এসেছি বর্ণবাদের কারণে। প্রথমে ভেবেছিলাম বিষয়টি সেবাপ্রদান সংকট নিয়ে ছিল, কিন্তু পরে দেখি সেটা আসল উদ্দেশ্য নয়।”

নিজ দলের (ইউনাইটেড ভয়েস অস্ট্রেলিয়া) রাজনীতির কথাও উল্লেখ করে তিনি জানান, “বর্ণবাদের কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই, তাই আজ আমি এখানে এসেছি।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ নাটাশা ওয়াঙ্গানিন পেছন থেকে এসে বলেন, “না, আপনি এখানে কোনো সাক্ষাৎকার দিতে পারবেন না। আপনি শুধু দর্শক হিসেবে থাকতে পারেন।” অ্যালড্রিজ দুঃখ প্রকাশ করে সরে দাঁড়ানোর চেষ্টা করেন। আয়োজক পরে গণমাধ্যমকেও অনুরোধ করেন যেন সেই অংশটি প্রচার না করা হয়।

অ্যালড্রিজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তাকে দ্বিতীয় ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ সমাবেশে নিষিদ্ধ করা হয়েছিল এবং বর্ণবাদবিরোধী সমাবেশে একজন আয়োজক তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ তাকে সরে যেতে পরামর্শ দেয়।

দ্বিতীয় ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ সমাবেশের আয়োজক অ্যান মার্লো অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা বর্ণবাদী নই। আমরা শুধু অস্ট্রেলিয়ার স্বার্থে ব্যাপক অভিবাসন বন্ধ করতে চাই এবং প্রয়োজন অনুযায়ী দক্ষ অভিবাসীদের গ্রহণ করতে চাই।”

রবিবারের সমাবেশে হাজারো লোক ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’-তে এবং শতাধিক মানুষ ‘র‌্যালি এগেইনস্ট রেসিজম’-এ অংশ নেয়। দুই সমাবেশই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পুলিশ জানায়, শহরের মরফেট স্ট্রিট এলাকায় শুধুমাত্র এক নারীর বিরুদ্ধে অশৃঙ্খল আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au