প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা
মেলবোর্ন, ২৮ জুন- অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রেখেও দাপুটে ফুটবল উপহার দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল…
মেলবোর্ন, ২০ অক্টোবর- উড়োজাহাজের উইন্ডশিল্ডে হঠাৎ ফাটল ধরায় মাঝআকাশে বড় দুর্ঘটনা এড়াল একটি বাণিজ্যিক ফ্লাইট। স্থানীয় সময় শনিবার ভারতের আকাশে ঘটনাটি ঘটে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
জানা গেছে, দেশীয় বিমানসংস্থা ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট দিল্লি থেকে গুয়াহাটি যাচ্ছিল। বিমানের উচ্চতা ছিল প্রায় ৩৬ হাজার ফুট, তখনই ককপিটের সামনের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়।
ঘটনার পর পাইলট দ্রুত সতর্ক সংকেত পাঠিয়ে বিমানটিকে নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত নিয়ে আসেন। বিমানটিতে ১৭৬ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন, তবে কেউ আহত হননি।
এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফ্লাইটটি অবতরণ করানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।”
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, ফাটলের কারণ অনুসন্ধান শুরু হয়েছে এবং উড়োজাহাজটি সাময়িকভাবে সেবা থেকে প্রত্যাহার করা হয়েছে।
বিমান বিশেষজ্ঞদের মতে, তীব্র তাপমাত্রা পরিবর্তন বা যান্ত্রিক চাপের কারণে মাঝআকাশে এমন ফাটল দেখা দিতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au