বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে জামায়াতের আমির শফিকুর রহমানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

  • 10:37 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (ছবি: সংগৃহীত)

মেলবোর্ন, ২৪ অক্টোবর: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরকালে দলটির অতীত কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন,

‘১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই। জাতি হোক বা ব্যক্তি, সকলের কাছেই আমি ক্ষমাপ্রার্থী।’

গত বুধবার (স্থানীয় সময়) নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বক্তব্য রাখেন। ওই মতবিনিময় সভায় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মানুষ, আমাদের সংগঠনও মানুষের সংগঠন। শতভাগ সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। যদি আমাদের কোনো সিদ্ধান্তে জাতির ক্ষতি হয়ে থাকে, তাহলে সেই ভুলের জন্য আমরা ক্ষমা চাই।’ তিনি যোগ করেন, ‘আমাদের অতীতের জানা-অজানা ভুলগুলো যারা সংশোধন করেছেন, আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। আর যাঁরা এসব ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছেও আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একাত্তরের সময় জামায়াতের একটি ভূমিকা ছিল তখন আমাদের ধারণা ছিল পাকিস্তানের অখণ্ডতা বজায় থাকা দরকার। তবে ইতিহাসের প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তিত হয়েছে।’

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au