বিনোদন

জনপ্রিয় মুখ জুন লকহার্ট আর নেই

  • 3:46 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার

মেলবোর্ন, ২৭ অক্টোবর- ‘লস্ট ইন স্পেস’, ল্যাসি’ও মতো জনপ্রিয় সিরিজের জনপ্রিয় মুখ, কিংবদন্তি অভিনেত্রী জুন লকহার্ট আর নেই। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ১০০ বছর।

শনিবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল এক প্রতিবেদন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লকহার্টের মৃত্যুর কারণ ছিল স্বাভাবিক। এসময় তার মেয়ে জুন এলিজাবেথ এবং নাতনি ক্রিশ্চিয়ানা তার পাশে ছিলেন।

১৯২৫ সালের ২৫ জুন নিউইয়র্কে জন্ম নেয়া লকহার্ট বড় হয়েছেন এক সংস্কৃতিমনা পরিবারে। তার বাবা জিন লকহার্ট ছিলেন জনপ্রিয় অভিনেতা। এ কারণে মাত্র ৮ বছর বয়সে মঞ্চে অভিনয়ে আত্মপ্রকাশ করেন লকহার্ট। আর দশ বছর বয়সে পরিবার নিয়ে চলে আসেন হলিউডে।

তার প্রথম সিনেমা ‘আ ক্রিসমাস ক্যারল’ মুক্তি পায় ১৯৩৮ সালে। ক্যারিয়ারের শুরুটা সিনেমা দিয়ে হলেও, প্রকৃত খ্যাতি এনে দেয় টেলিভিশন। ১৯৫৮ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি অভিনয় করেন সিবিএসের জনপ্রিয় সিরিজ ল্যাসি-তে রুথ মার্টিন চরিত্রে।

এরপর ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত মহাকাশ অভিযানের কাহিনি লস্ট ইন স্পেস-এ ছিলেন রবিনসন পরিবারের মা। এটা এমন এক চরিত্র, যা তাঁকে দর্শকের হৃদয়ে স্থায়ী স্থান দেয়।

লকহার্ট অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে-‘লক দিস অ্যান্ড হেভেন টু’ ‘অ্যাডাম হ্যাড ফোর সন্স’, ‘সার্জেন্ট ইয়র্ক’, ‘মিস অ্যানি রুনি, ‘ফরএভার অ্যান্ড আ ডে’ এবং ‘মিট মি ইন সেন্ট লুইস’।

একসময় চলচ্চিত্রে লকহার্টের ক্যারিয়ার থমকে যায়। তখন তিনি বেছে নেন টেলিভিশনের পর্দা। তিনি ‘জেনারেল হসপিটাল’, ‘নাইট সোপ’, ‘নটস ল্যান্ডিং’ এবং ‘দ্য কলবিস’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া গেম এবং টক শোতেও কাজ করেছেন।

লকহার্ট তার ক্যারিয়ারে বহু নাটক সিনেমা করলেও বর্ণাঢ্য কর্মজীবনে ‘ল্যাসি’ তাকে দর্শকদের মনে জায়গা করে দিয়েছিল। লকহার্ট একবার বলেছিলেন, ‘ব্যাপারটা চমৎকার। অনেকেরই ক্যারিয়ারে এমন একটি ভূমিকা আসে, যার জন্য তিনি পরিচিতি পান। অনেক অভিনয়শিল্পী সারা জীবন ধরে অনেক কাজ করলেও, কখনো এমন একটি চরিত্র পান, যা একসময়ে তার নিজের হয়ে যায়।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au