বিনোদন

ধারাবাহিকে দেখা গেল মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে!

  • 9:39 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ২৭ অক্টোবর- দীর্ঘ ১৭ বছর পর টেলিভিশনে ফিরেছেন ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি। তার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউ কি সাঁস ভি কাভি বহু থি ২’-এর রিবুট এই মুহূর্তে টিআরপির শীর্ষে। কিন্তু এবার যা সেই ধারাবাহিকে যা ঘটল, তা ভারতীয় টেলিভিশনের ইতিহাসে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে থেকে যাবে। এক কথায় বলা যায় এই প্রথম এমন কিছু ঘটেছে।

এই ধারাবাহিকে দেখা গেল মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও আমেরিকান ধনকুবের বিল গেটসকে। কি অবাক হচ্ছেন? আসলে তিনি এই ধারাবাহিকে অভিনয় করেননি। দুটি এপিসোডে বিশেষ অতিথি হিসেবে এসেছেন তিনি।কেন এলেন গেটস?

এই ধারাবাহিকের প্রডিউসর বালাজি টেলিফিল্মস আগে যে প্রোমো প্রকাশ করেছিল, তাতে দেখা গিয়েছিল তুলসী ওরফে স্মৃতি ইরানি ভিডিওকলে বলছেন, জয় শ্রী কৃষ্ণ, খুব ভালো লাগলো এটা জেনে যে আপনি সোজা আমেরিকা থেকে আমার পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন।

এই বিশেষ পর্বটি তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ এক সামাজিক সচেতনতার বার্তা দিতে। জানা গেছে, মূলত মা ও নবজাতকের স্বাস্থ্য নিয়েই তুলসী অর্থাৎ স্মৃতি ইরানি ও বিল গেটসের মধ্যে কথোপকথন হয়েছে। এটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজের সঙ্গেও সম্পর্কিত।

একটি সাক্ষাৎকারে এই টিভি সিরিয়ালে বিল গেটসের যুক্ত হওয়ার বিষয়টিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে আখ্যায়িত করেছেন স্মৃতি ইরানি। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে এই বিশেষ অতিথি পর্বটি সম্প্রচারিত হয়েছে। গত ২৯ জুলাই শুরু হওয়া এই সীমিত পর্বের ধারাবাহিকটি যে এইভাবে আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে যুক্ত হবে, তা হয়তো কেউই ভাবেননি। তবে, এই অপ্রত্যাশিত ক্রসওভার বুঝিয়ে দিল, সামাজিক বার্তা পৌঁছে দিতে বিনোদন মাধ্যম কতটা শক্তিশালী ভূমিকা নিতে পারে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au