বিনোদন

দুই দশক পর জুটি বাঁধতে চলেছেন সালমান-গোবিন্দ

  • 5:21 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার

মেলবোর্ন, ২৯ অক্টোবর- দীর্ঘদিন ধরে বড় পর্দায় ফিরছেন অভিনেতা গোবিন্দ। সবচেয়ে বড় চমক হল এবার তিনি জুটি বাঁধতে চলেছেন এক সময়ের সহ-অভিনেতা সালমান খানের সঙ্গে। প্রায় দুই দশক পর এই দুই সুপারস্টারের পর্দায় ফেরা নিশ্চিত হলে তা দর্শকদের জন্য একটি ব্লকবাস্টার চমক হবে।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সালমান খান এবং গোবিন্দ ইতিমধ্যেই একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন। এখনও নামকরণ করা হয়নি। আপাতত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।সালমান ও গোবিন্দ শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০০৭ সালে ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’ সিনেমায়।

আসন্ন ‘বিগ বস ১৯’-এর মঞ্চে গোবিন্দর স্ত্রী সুনীতা সালমান খানের সঙ্গে গোবিন্দর একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন। এরপর গোবিন্দ নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

গোবিন্দ ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শুরুর জন্য প্রস্তুত।’ ভক্তরা এখন শুধু এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে সালমান খান তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে তাকে সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমাটির শুটিং সম্প্রতি লাদাখে শেষ করেছেন সালমান। সূত্র: ইন্ডিয়া টুডে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au