বিনোদন

প্রেমিকের মৃত্যুর পর নতুন অধ্যায় শুরু রিয়ার

  • 2:51 pm - October 30, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

মেলবোর্ন, ৩০ অক্টোবর- বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী বর্তমানে অভিনয় থেকে অনেকটা দূরে আছেন। প্রেমিকের মৃত্যুর পর অভিনয় জগতের বাইরে নতুন করে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তিনি। ভাইয়ের সঙ্গে মিলে শুরু করেছেন পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২’। এর পাশাপাশি নিজের পডকাস্ট নিয়েও কাজ করছেন অভিনেত্রী।

এর আগে ২০২০ সালে ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী ভয়াবহ সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সময় সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে এক ধরনের ঘৃণার প্রচারণা চলেছিল।

সেই কঠিন সময়ের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, মানুষ আজও এসে আমার কাছে ক্ষমা চায়। কিন্তু আমি কখনো নিজেকে ভিকটিম মনে করিনি। তিনি বলেন, তুমি হয় ভিকটিম হতে পারো, নয়তো সারভাইভার। আমি বেছে নিয়েছিলাম সারভাইভার হওয়া— এটি মানসিকতার ব্যাপার।

রিয়া চক্রবর্তী বলেন, জীবনের কঠিন সময় তাকে ভেঙে ফেলতে পারেনি। বরং সেই সময়েই নিজের প্রতি বিশ্বাস রাখার শক্তি খুঁজে পান। তিনি বলেন, আমি অনেক বছর বাইরের স্বীকৃতি পাইনি। তাই আমাকে নিজের ভেতর থেকেই স্বীকৃতি খুঁজে নিতে হয়েছে। নিজেকেই বলতে হয়েছে— তুমি পারবে, তুমি ভালো আছো, তুমি আরও ভালো হবে।

অভিনেত্রী বলেন, যখন তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারো এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে কর, তখন অন্যের কথা তোমাকে আর আঘাত করতে পারবে না।

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au