বিনোদন

জুবিনের ‘রই রই বিনালে’ মুক্তির অপেক্ষায় গোটা আসাম

  • 4:21 pm - October 30, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
মেলবোর্ন, ৩০ অক্টোবর- আসামের কিংবদন্তি গায়ক ও অভিনেতা জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর পর তার শেষ ছবি ‘রই রই বিনালে’ মুক্তির অপেক্ষায় রয়েছে গোটা আসাম।

জানা গেছে, আগামী ৩১ অক্টোবর রাজ্যজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই আসামের ৯০টি প্রেক্ষাগৃহে প্রথম দিনের সব টিকিট প্রি-বুকড হয়েছে বলে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন আসামের জনপ্রিয় নির্মাতা রাজেশ ভূঁইয়া।

জুবিন গার্গের মৃত্যুর পর তার পরিবার, স্ত্রী গারিমা ও বোন পালমে বোরঠাকুরসহ টিমের সদস্যরা ছবির শেষ কয়েকটি দৃশ্য সম্পন্ন করেন। গারিমা বলেন, ‘এই ছবিটি শেষ করা আমাদের দায়িত্ব এবং তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।ওর ইচ্ছামতোই আমরা মুক্তির তারিখ রাখছি।’

এদিকে দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গোগোই রাজ্য সরকারকে অনুরোধ করেছেন ছবিটিকে ট্যাক্স-ফ্রি করার জন্য।

তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘জুবিন গার্গের এই শেষ চলচ্চিত্র তার জীবনের শিল্পযাত্রার প্রতীক। তার আকস্মিক মৃত্যু আসামের সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি করেছে।’

জানা গেছে, আসামের পাশাপাশি ভারতের ৪৬টি শহরে মুক্তি পাবে ‘রই রই বিনালে’।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন গার্গ। তার সহকর্মী শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের বিচারিক হেফাজত আরও ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে। প্রয়াত শিল্পীর মৃত্যু নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র : এনডিটিভি

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au