বিনোদন

মুসলিম ধর্মকে শ্রদ্ধা করে প্রশংসায় ভাসছেন গায়ক সোনু নিগম

  • 4:29 pm - October 30, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
মেলবোর্ন, ৩০ অক্টোবর- কয়েক বছর আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের গায়ক সোনু নিগম। এবার তিনিই আজান শোনা মাত্রই মঞ্চে গান থামিয়ে দিলেন, যার ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর, সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সোনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান।মঞ্চ থেকে তার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সোনু নিগম।

এ সময় গায়ককে বলতে শোনা যায়, ‘আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।’ এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন।আজান শেষ হওয়ার পরে তিনি গান আবার শুরু করেন।সে সময় উপস্থিত দর্শকরা তার এই আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন গায়ক।সোনু আগে একই বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন।

২০১৭ সালে মুম্বাইয়ে তার বাসার কাছে একটি মসজিদে ভোরবেলায় আজান চলার কারণে তিনি সামাজিক মাধ্যমে আপত্তি জানিয়েছিলেন। তখন বিতর্ক এবং বয়কটের ডাকও উঠেছিল গায়কের বিরুদ্ধে; এবার তার এই সিদ্ধান্ত হলো প্রশংসার কারণ।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au